
পুলিশের সাইবার দমন বিভাগের কর্মকর্তারা জানান, অনেক অভিভাবক থানায় এসে তাদের অসহায়ত্বের কথা জানাচ্ছেন। উঠতি বয়সের তরুনীরা লাইকি ও টিকটকে আসক্তি হয়ে ঘরবাড়ি ছাড়ছেন। অভিভাবকদের কথা শুনছেন না। নিয়মিত মেলামেশা করছে বখাটেদের সাথে। ফলে সমাজে ব্যাভিচার ছড়িয়ে পড়ছে। লাইকি ও টিকটকের নামে ঝিনাইদহে একটি চক্র গড়ে উঠেছে। তারা মূলত এর আড়ালে অসামাজিক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। এ ভাবে ঝিনাইদহ শহরে নারী পাচার চক্র গড়ে উঠতে পারে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, আমরা অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তাদের সন্তানরা কোথায় কি করছে তা খোঁজ রাখার পরামর্শ দিচ্ছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



