Advertisement
গাজীপুর জেলা পুলিশ সদস্যদের এক মাসের রেশনের খাদ্যসামগ্রী জেলার ৫টি উপজেলার হতদরিদ্রদিনমজুর মানুষের মাঝে বিতরণ করছেএসব খাবার হতদরিদ্র দিনমজুর মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিতে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে করাও হচ্ছে তাই।

 বুধবার (০১ এপ্রিল) থেকে গাজীপুরের পাঁচটি উপজেলায় এক যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। যা অব্যাহত থাকবে

  সময়ে তাদেরকে দুর্যোগ মোকাবিলায় বাড়িতে থাকার অনুরোধ জানিয়েছেন জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, কালীগঞ্জে মোট ২১০টি দরিদ্র পরিবারকে দেওয়া হবে এ খাদ্যসামগ্রী। আজ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গ্রামে গ্রামে ২৩টি হতদরিদ্র ও দিনমজুর পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ খাদ্যসামগ্রী বিতরণ করেছে। পর্যায়ক্রমে বাকী ১৮৭ জনকে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন-গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, উপ-পরিদর্শক সাকিব হাসান প্রমুখ।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, জেলার ৫টি উপজেলায় প্রায় দুই হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি ডাল, ১ কেজি লবন যা দিয়ে ওই পরিবারগুলো ১০ দিন পর্যন্ত খেতে পারবে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google