
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা বার্তা সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে এমনটাই জানিয়েছে। গণমাধ্যমটি জানায়, ফজরের নামাজের পর মসজিদ এলাকায় হঠাৎ করেই মসজিদ এলাকায় প্রবেশ করে ইসরায়েলি পুলিশ এবং ইহুদিরা। পুলিশ মুসল্লিদের ব্যাপক মারধর করে এবং ছয় ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়।
তবে ইসরায়েলি দৈনিক জেরুসালেম পোস্টের কাছে মসজিদুল আকসায় ইহুদিদের তীর্থ দর্শন বিষয়ক সংস্থা ‘কমিটি অব টেম্পল অর্গানাইজেশনস’ জানিয়েছে, মসজিদে প্রবেশ করা ইসরায়েলি ইহুদিরা প্রার্থনা করেছেন। কমিটি জানিয়েছে, মসজিদুল আকসায় প্রার্থনাকারী ইহুদিরা ‘ইসরায়েলি নেতৃত্বের দৃষ্টি খুলে দেওয়া এবং টেম্পল মাউন্টের মসজিদকে সৌদি আরব বা অন্য শান্তিকামী আরব দেশে স্থানান্তরের মাধ্যমে ইসরায়েলে সন্ত্রাস প্রশমনের জন্য’ ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।
সূত্র : আল-জাজিরা ও জেরুসালেম পোস্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



