
তার মুখে ইংরেজি শুনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে অতীত জীবনে তিনি কী করছেন। গণমাধ্যমকে ঐ মহিলা জানান, তিনি পদার্থবিদ্যায় মাস্টার অফ সায়েন্স করেছেন। তারপর আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে পদার্থবিদ্যায় পিএইচডি করেছেন। তারপরও চাকরি পাননি।
সেই সবজি বিক্রেতা বললেন, ‘বেসরকারি চাকরি করতে চাইনি। কিন্তু সরকারি চাকরি আমাকে কে দেবে! আমি তো মুসলিম। আমার নাম রায়সা আনসারি।
তার কথায় উঠে আসে আরো অনেক সত্য, এমনিতেই মুসলিমরা করোনা ছড়াচ্ছে বলে চারদিকে গুজব রটছে। আমিও মুসলিম। আর এটা জানার পরই কোনও কলেজ, বিশ্ববিদ্যালয় আমাকে চাকরি দিতে চায় না। এবার প্রশাসনই বলে দিক আমি কী করব! কোথায় যাব! সংসার তো চালাতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



