
পুলিশ জানায়, আশরাফুজ্জামান নামে এক ব্যক্তি ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার উদ্দেশ্য ভোরে খুলনা জিরো পয়েন্ট হয়ে ডুমুরিয়ার গুটুদিয়া পৌঁছালে ডাকাত দলের কবলে পড়েন। তাৎক্ষণিকভাবে ডাকাত দলের সদস্যরা তাদের গাড়ি দিয়ে গাড়ির গতিরোধ করে ব্যারিকেড দেয়। গাড়িতে থাকা আশরাফুজ্জামান ও ইকবালকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাদেরকে হাত মুখ বেঁধে ফেলে। এরপর তারা (ডাকাত দলের সদস্যরা) গাড়ির নিয়ন্ত্রণ নেয়। পরে দুজনকে হাত মুখ বাঁধা অবস্থায় বাঘারপাড়া উপজেলার সাইটখালি গ্রামের এক ফাঁকা জায়গায় ফেলে দেয়। সেখান থেকে দুজনে স্থানীয়দের সহযোগিতায় জিপিএসের মাধ্যমে গাড়ির অবস্থান শনাক্ত করে চাড়াভিটা এলাকায়।
চাড়াভিটা এলাকার লোকজন গাড়িটি দেখে থামানোর চেষ্টা করলে তারা উল্টো পথে চলে যায়। পরে ডাকাত দলের সদস্যরা শুকদেবনগর গ্রামে পৌঁছে গাড়ি রেখে পালানোর চেষ্টাকালে জনতা তাদের মারধর করে। পুলিশ বিষয়টি জানতে পেরে চার ডাকাতকে আটক করে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে রেখেছে। এ ব্যাপারে জানতে চাইলে বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন বলেছেন, জিজ্ঞাসাবাদ চলছে। বাকি তথ্য পরে জানিয়ে দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



