Advertisement
জুমবাংলা ডেস্ক : হাইওয়ে পুলিশের এক কনস্টেবলকে মারধর করায় ফরিদপুরের মধুখালীতে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৯ জুন) বেলা ১১ টার দিকে মধুখালী পেয়াজ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ওই আ.লীগ নেতার নাম মীর্জা ইমরুল কায়েশ। তিনি মধুখালী পৌর আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি মধুখালী পেয়াজ বাজারের একজন আড়ৎদার।

মারধরের শিকার পুলিশ সদস্য নাজমুল হোসাইন (২৮) কনস্টেবল হিসেবে মাদারীপুর হাইওয়ে পুলিশের হয়ে ফরিদপুরে কর্মরত রয়েছেন। তিনি মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ব্রাহ্মনকান্দা গ্রামের বাসিন্দা।

মধুখালী থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মধুখালী বাজারে পেঁয়াজ বিক্রি করতে যান পুলিশ সদস্য নাজমুল। তিনি আড়তদার ও আওয়ামী লীগ ইমরুলের আড়তে পেঁয়াজ বিক্রি করেন। পেঁয়াজ কিনে টাকা দেওয়ার ব্যাপারে সময় ক্ষেপণ করেন ইমরুল। পুলিশ সদস্য নাজমুল টাকা পেতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করলে ইমরুলের মদদে তার কয়েকজন শ্রমিক পুলিশ সদস্য নাজমুলকে মারধর করে। পরে মধুখালী থানার পুলিশ এসে নাজমুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই সময় ইমরুলকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ সদস্য নাজমুলের মামা মোস্তাক আহমেদ বাদী হয়ে ইমরুলসহ কয়েকজনকে আসামি করে মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় ইমরুলকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি বর্তমানে মধুখালী থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.