
এসব পূজামণ্ডপের নেতৃস্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজেরও প্রচারণা করেন তিনি।
শুভেচ্ছা বিনিময়কালে বরদা ভূষণ রায় লিটন বলেন, এই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ সবাইকে নিয়ে এ দেশ, সবার রক্তে রঞ্জিত এ দেশ। আমারা সবাইকে নিয়ে চলব। উৎসব সবার, ধর্ম যার যার। এ ধারা অব্যাহত থাকায় আমরা সবাই এগিয়ে চলছি। এগিয়ে যাওয়ার সৈনিক হিসেবে সবাই কাজ করছে বলে দেশ এগিয়ে যাচ্ছে। কেউ আমাদের রুখতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন দুই উপজেলার আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগসহ আওয়ামী পরিবারের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী স্বেচ্ছাসেবক লীগ নেতা বরদা ভূষণ রায় লিটন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



