Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে শহরে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।

শহরের পূবাইল এলাকায় ঢাকা-সিলেট রেলপথে শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ভৈরব রেলওয়ে থানার এসআই মো. ফিরোজ জানান।

তিনি বলেন, পূবাইল স্টেশন ও কলেজ গেইটের মাঝখানের পয়েন্ট দিয়ে রেলপথ পার হওয়ার সময় ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে

ওই ব্যক্তির শরীর কয়েক টুকরা হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। “

এসআই বলেন, মৃতদেহের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার সিংগারবিল এলাকার নান্নু মিয়ার ছেলে রনি (২৭) লেখা একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।

“ওই পরিচয়পত্রটি নিহত যুবকের বলে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ফিরোজ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google