নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরের ৪০নং ওয়ার্ডের মেঘডুবী এলাকায় ঢাকা-বাইপাস সড়কে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে মেঘডুবী উচ্চ বিদ্যালয়ের বাইপাস সড়কের পাশে স্কুল, এতিমখান, মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

পূবাইলে ঢাকা-বাইপাস সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানবন্ধন

Advertisement

মানববন্ধনে বক্তারা জানান, ৪৮ কিলোমিটার ঢাকা-বাইপাস সড়কের কাজ দীর্ঘদিন যাবৎ চললেও মেঘডুবী চৌরাস্তা সড়কের পরিকল্পনা ও ডিজাইনে জনসাধারনের সড়ক পারাপারের কোনো ব্যবস্থা রাখা হয়নি। রাখা হয়নি কোনো আন্ডারপাস অথবা ওভারপাস। রাস্তার পশ্চিম পাশে মেঘডুবী উচ্চ বিদ্যালয়, একটি কমিউনিটি ক্লিনিক, পূর্ব পাশে জয়দেবপুর রাস্তা, মেঘডুবী সরকারী প্রাথমিক বিদ্যালয়, একটি এতিমখানা রয়েছে। ইতিমধ্যে রাস্তা পারাপারে মেঘডুবী উচ্চ বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী সড়ক পার হওয়ার সময় দূর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছে।

অন্যদিকে, বাইপাস রাস্তাটির পূর্ব পশ্চিমে পাঁচটি গ্রামের সাড়ে সাত হাজার জনগণ আন্ডারপাস না থাকায় দীর্ঘপথ ঘুরে সড়ক পার হতে হবে। সড়ক ও সেতু মন্ত্রনালয় তথা সংশ্লিষ্ট বিভাগে হস্তক্ষেপ কামনা করেন। আমাদের দাবি বিবেচনা করে দ্রুত ব্যবস্থা না নিলে মেঘডুবী এলাকায় কাজ বন্ধ থাকবে।

মানবন্ধনে পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষ, ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকি জুলি, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান বাছেদ, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্রকৌশলী মজিবুর রহমান কাজল, মেঘডুবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল কুমার বিশ্বাস ও শিক্ষক হোসাইনুর রহমান রুবেল, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক সদস্য রাজীবুল হাসান রাজীব, কলের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামীম যুবলীগ নেতা মীর মোশারফ হোসেন প্রমুখ।

গাজীপুরে সড়ক ঝরলো দুই প্রাণ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google