Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পূর্বশর্ত ছাড়াই যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান চীনের
আন্তর্জাতিক

পূর্বশর্ত ছাড়াই যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান চীনের

By জুমবাংলা নিউজ ডেস্কApril 8, 2021Updated:April 8, 20212 Mins Read

পূর্বশর্ত ছাড়াই যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান চীনের

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: চীন আবারো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়টিকে স্বাগত জানিয়ে ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। খবর পার্সটুডে’র।

এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পরমাণু সমঝোতার ব্যাপারে মার্কিন সরকারের নীতির তীব্র সমালোচনা করে কোন পূর্বশর্ত ছাড়াই ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণেই বর্তমান সংকট সৃষ্টি হয়েছে। তাই যুক্তরাষ্ট্রকে অবশ্যই কোন শর্ত ছাড়াই পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে এবং ইরানের বিরুদ্ধে আরোপিত সমস্ত বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন সময় যুক্তরাষ্ট্রের প্রতি এ আহ্বান জানালো যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়েছিলেন এবং ইরানের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে দেশটির ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা করেছেন। এমনকি করোনা পরিস্থিতিতেও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বলবত থাকায় এ দেশটি জরুরি ওষুধ ও খাদ্য সামগ্রী অন্য দেশ থেকে আনতে পারছে না।

পরমাণুর সমঝোতার অন্যতম সদস্য দেশ চীন সবসময়ই আন্তর্জাতিক যেকোনো চুক্তির প্রতি সমর্থন জানায়। এ কারণে বেইজিং প্রথম থেকেই পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছে। চীন থেকে প্রকাশিত দৈনিক গ্লোবাল টাইমস এ সংক্রান্ত এক প্রতিবেদনে লিখেছে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার ব্যাপারে যুক্তরাষ্ট্র বেআইনি পদক্ষেপ নিলেও চীন এতে গঠনমূলক ভূমিকা রাখার চেষ্টা করছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর ইরানের কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই আগে ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে এবং বাস্তবে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে কিনা তা যাচাই-বাছাই করার পরই কেবল তেহরান পরমাণু সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ পুনরায় শুরু করবে।

এদিকে সম্প্রতি ভিয়েনায় পরমাণু সমঝোতা নিয়ে ইরান ও পাঁচ জাতি-গোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে দুটি ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করতে সবাই সম্মত হয়। একটি গ্রুপ ইরানের ওপর থেকে কিভাবে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়া যায় তা নিয়ে কাজ করবে অন্য গ্রুপটি ইরানকে পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতার ধারায় ফিরে আনার জন্য কাজ করবে।

মোটকথা, যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণেই সংকট তৈরি হয়েছে। এ কারণে চীনা কর্মকর্তারা বলেছেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই কোন শর্ত ছাড়াই এতে ফিরে আসতে হবে এবং ইরান-বিরোধী নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Soudi

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

July 1, 2026
ট্রাম্পের আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ

July 1, 2026
polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

July 1, 2026

Latest News

Soudi

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

ট্রাম্পের আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ

polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

Vumi

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত্যুর তালিকায় প্রায় ২০০০ মানুষ

ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

টাইম স্লট

ভারতের ভিসার জন্য ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

ভারতের হাত

এবার ভারতের হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

আয়াতুল্লাহ আলী খামেনি

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa