জুমবাংলা ডেস্ক : পেঁয়াজের দাম বাড়ানোর অভিযোগে বগুড়ার সদর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজাবাজারে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম জানান, পেঁয়াজের আড়তে তিন ব্যবসায়ীকে দোকানে মূল্য সংরক্ষণ না করা এবং মূল্যতালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৩৯ ধারায় তিন মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla directly in your Google news feed.

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


