Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পেঁয়াজ চুরির অভিযোগে যুবককে পিটুনি
বিভাগীয় সংবাদ

পেঁয়াজ চুরির অভিযোগে যুবককে পিটুনি

By Sibbir OsmanNovember 5, 2019Updated:November 5, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : সিলেটের বিশ্বনাথে পেঁয়াজ চুরির অভিযোগে ফরহাদ মিয়া (২৫) নামে যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
image (1)

Advertisement

বিশ্বনাথে ফরিদ মিয়ার কলোনীতে ভাড়ায় বসবাসকারী ফরহাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার উছমানপুরে। তিনি ওই গ্রামের আবুল কাশেম ও মনোয়ারা বেগম দম্পতির বড় ছেলে। দৈনিক সমকালের অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা জানান, সোমবার সন্ধ্যায় পেঁয়াজ চুরির অভিযোগে ফরহাদকে মারধর করা হয়। এ ঘটনায় হরিকলস গ্রামের বাসিন্দা ও বিশ্বনাথ পুরান বাজারের শাহজালাল স্টোরের মালিক আব্দুর রউফ (৫৫) এবং তার স্ত্রী রহিমা বেগমকে (৪২) আটকের পর মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বিশ্বনাথ নতুন বাজারে আব্দুর রউফের পরিচালিত শাহজালাল স্টোরে ৮ হাজার টাকা বেতনে দীর্ঘ চার বছর ধরে চাকরি করছেন ফরহাদ। সোমবার দুপুরে আব্দুর রউফের ছেলে এ.কে রাজু দোকানে গিয়ে দেখেন পেঁয়াজ ও রসুন আলাদা একটি ব্যাগে লুকিয়ে রাখা হয়েছে। লুকিয়ে রাখা ওই পেঁয়াজ নিয়ে ফরহাদ ও রাজুর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় রাজু তার সহপাঠিদের নিয়ে মোটরসাইকেলে করে ফরহাদকে বাড়ি নিয়ে গিয়ে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফরহাদকে উদ্ধার করে। এ সময় রাজুকে না পেয়ে তার বাবা আব্দুর রউফ ও মা রহিমা বেগমকে আটক করা হয়। পরে রাতে ফরহাদ বাদী হয়ে দোকান মালিক আব্দুর রউফকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে স্বামী-স্ত্রী দু’জনকে জেলহাজতে পাঠানো হয়।

আটক আব্দুর রউফ ও তার স্ত্রী রহিমা বেগম বলেন, বেশ কিছুদিন ধরে পেঁয়াজ, রসুন ও ক্যাশের টাকা চুরি করছিলেন ফরহাদ।

তবে ছেলেকে নির্দোষ দাবি করে ফরহাদের মা মনোয়ারা বেগম বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার দুপুরে ফরহাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

June 25, 2026
Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

June 25, 2026
fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

June 25, 2026

Latest News

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa