
জানা যায়, পাশের উপজেলা আটপাড়ার বাউশা খলাপাড়া গ্রামের এক তরুণী পেট ব্যথা নিয়ে ২৮ এপ্রিল বিকালে মদন হাসপাতালে ভর্তি হয়। মদন হাসপাতালে আউটসোর্সিং এ নিয়োগ প্রাপ্ত ওয়ার্ডবয় মোরাদ (২৫) ওই তরুণীর সাথে হাসপাতাল বেডে অনৈতিক শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে এমন অভিযোগ ওঠে।
এ ঘটনায় আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সৈয়দ সাঈম হাসান রিয়াদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেন হাসপাতাল কর্তৃপক্ষ।
ওই তরুণীর সাথে ওয়ার্ডবয় মোরাদ অনৈতিক সম্পর্কে লিপ্ত হওয়ার সত্যতা মিলেছে হাসপাতালের সিসিটিভি ফুটেজে। বিষয়টি উল্লেখ করে তদন্ত কমিটি রবিবার (৯ মে) হাসপাতাল কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করে।
তদন্ত কমিটির প্রধান ডা. সৈয়দ সাঈম হাসান রিয়াদ ওয়ার্ডের সিসিটিভির ফুটেজের বরাত দিয়ে জানান, ওয়ার্ডবয় মেরাদের সাথে ভর্তি হওয়া তরুণীর অনৈতিক কাজের সংশ্লিষ্টতা রয়েছে। তদন্ত প্রতিবেদন হাসপাতাল কর্তৃপক্ষের নিকট দাখিল করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানূল হক জানান, আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্ত ওয়ার্ডবয়ের সাথে ভর্তি হওয়া রোগীর অনৈতিক কাজের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে যথাযত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদনটি নেত্রকোণা সিভিল সার্জন বরাবর প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



