আন্তর্জাতিক ডেস্ক : পোল্যান্ডে আঘাত হানা মিসাইলটি ইউক্রেনেরই ছিল। তবে রুশ হামলা ঠেকাতে গিয়েই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বুধবার এমন দাবি করেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ। খবর বার্তা সংস্থা এপির।

পোল্যান্ডে আঘাত হানা মিসাইলটি ইউক্রেনেরই ছিল: ন্যাটো মহাসচিব

ব্রাসেলসে ন্যাটোর সদর দফতরে সংবাদ সম্মেলনে রাশিয়াকে দোষারোপ করে ন্যাটো মহাসচিব বলেন, পোল্যান্ডে ছোড়া মিসাইলটি সম্ভবত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারই অংশ ছিল। কিন্তু মস্কো টানা ক্ষেপণাস্ত্র হামলা না চালালে এমন কিছু ঘটতো না। এ ঘটনার তদন্ত চলছে। এ সময় ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের তীব্র নিন্দা জানান তিনি। বলেন, কিয়েভকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ন্যাটো।

উল্লেখ্য, গত মঙ্গলবার ইন্দোনেশিয়ায় জি টোয়েন্টি সম্মেলনে যখন বিশ্বনেতারা উপস্থিত, তখনই পোল্যান্ডের একটি গ্রামে মিসাইলের আঘাতে মৃত্যু হয় ২ জনের। এই ঘটনায় এখনও পরস্পরকে দোষারোপ করছে রাশিয়া-ইউক্রেন।

বিয়ের পিঁড়িতে তামন্না ভাটিয়া!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.