Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পোস্টারে ছেয়ে গেছে কালাই ও আক্কেলপুর পৌরসভার অলি-গলি
জাতীয় বিভাগীয় সংবাদ

পোস্টারে ছেয়ে গেছে কালাই ও আক্কেলপুর পৌরসভার অলি-গলি

By জুমবাংলা নিউজ ডেস্কফেব্রুয়ারি 8, 2021Updated:ফেব্রুয়ারি 8, 20212 Mins Read

জয়পুরহাট

Advertisement

জুমবাংলা ডেস্ক: প্রতীক পাওয়া পর থেকে প্রচারণায় ব্যস্ত জয়পুরহাটের কালাই ও আক্কেলপুর পৌরসভার নির্বাচনে অংশ গ্রহণ করা মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে অলি-গলি।

চতুর্থ ধাপে ঘোষিত তফসিল অনুযায়ি আগামী ১৪ ফেব্রুয়ারি জয়পুরহাটের এ দুই পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।

কালাই পৌরসভায় মেয়র পদে ৩ জন প্রতিদ্বন্দিতা করছেন। প্রার্থীরা হচ্ছেন আওয়ামীলীগ মনোনীত রাবেয়া সুলতানা ( নৌকা), বিএনপি মনোনীত সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রাথী হিসেবে মামুনুর রশিদ রাহুল ( নারিকেল গাছ)। সাধারণ কাউন্সিলার পদে ২৫ জন ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলার পদে ১১ জন প্রতিদ্বন্দিতা করছেন। কালাই পৌরসভায় ১৩ হাজার ৫২৬ জন ভোটার রয়েছেন। এরমধ্যে মহিলা ভোটার রয়েছে ৭ হাজার ৭৫ জন। এখানে ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকলে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। আক্কেলপুর পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হচ্ছেন শহিদুল আলম চৌধুরী ( নৌকা)। ধানের শীষ প্রতীকে এখানে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর চৌধুরী বাদসা থাকলেও বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন জগ প্রতীকে রেজাউল করিম। তিনি গত বারে বিএনপি’র প্রার্থী ছিলেন। এ ছাড়াও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীকে মো: আবু ইউসুফ এবং মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মিজানুর রহমান। আক্কেলপুর পৌরসভায় সাধারণ কাউন্সিলার পদে ৩৫ জন ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলার পদে ১৯ জন প্রতিদ্বন্দিতায় রয়েছেন। আক্কেলপুর পৌরসভায় ভোটার রয়েছেন ২০ হাজার ৩৯১ জন। এরমধ্যে মহিলা ভোটার হচ্ছেন ১০ হাজার ৩২৫ জন। এখানে ইভিএম এর মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতীক পাওয়া মাত্র পৌর এলাকা ফেস্টুন , ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারের বাড়ি বাড়ি লিফলেট পৌঁছে দিচ্ছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো: শহিদুল ইসলাম জানান, কালাই ও আক্কেলপুর পৌরসভার ভোট আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠানের জন্য বর্তমানে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণসহ যাবতীয় প্রস্তুতি মূলক কাজ চলছে। উল্লেখ, গতবারের পৌর নির্বাচনে কালাই ও আক্কেলপুর পৌরসভায় আওয়ামীলীগের প্রার্থীরা বিজয় লাভ করেছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa