Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক প্যান্ট ছাড়া ইউনিফর্ম পড়ে প্রতিবাদ
আন্তর্জাতিক

প্যান্ট ছাড়া ইউনিফর্ম পড়ে প্রতিবাদ

By Saiful IslamApril 5, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির বাভেরিয়ায় ইউনিফর্মের ঘাটতি দেখা দেওয়ায় হতাশা দেখা দিয়েছে পুলিশদের মধ্যে৷ জার্মান পুলিশ ইউনিয়নের প্রকাশিত একটি ভিডিওতে তাদের হতাশার বহিঃপ্রকাশ হিসেবে পুলিশরা প্যান্ট ছাড়া ইউনিফর্ম পরে ঘুরছেন৷

প্যান্ট ছাড়া ইউনিফর্ম পড়ে প্রতিবাদ

Advertisement

দীর্ঘদিন ধরে ইউনিফর্মের স্টক খালি থাকায় অপেক্ষারত হতাশাগ্রস্ত পুলিশ সদস্যরা তাদের দাবি আদায়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে এ পথ বেছে নিয়েছেন৷

স্টেট চ্যাপ্টার অফ দ্য পুলিশ ইউনিয়ন ইউটিউব এবং ইনস্টাগ্রামে এই ভিডিও প্রকাশ করে৷ ভিডিওতে দেখা যায়, পুলিশের গাড়িতে বসে দুই পুলিশ কর্মকর্তা একে অন্যকে জিজ্ঞেস করছেন, আর কতদিন অপেক্ষা করতে হবে? উত্তরে চার, ছয় মাস…বলতে বলতে যখন তারা বিএমডাব্লিউ গাড়ি থেকে বেরিয়ে আসেন, দেখা যায়, তারা প্যান্টবিহীন ইউনিফর্ম পরে আছেন৷

এরপর ওই ইউনিয়নের চেয়ারম্যান ইয়র্গ্যেন কোহলাইন মূল সমস্যা তুলে ধরেন৷ বলেন, এটা দেখে আপনাদের মনে হতে পারে এপ্রিল ফুলের একটা বাজে কৌতুক৷ কিন্তু আসলে এখানে হাসির কিছু নেই৷ ইউনিফর্মের ভয়াবহ অভাব আসলে পুলিশ কর্মকর্তাদের জন্য অসম্মানের৷

তিনি বলেন, বাভেরিয়ার পুলিশরা অর্ধনগ্ন, এমনকি ট্রাউজার ছাড়া থাকতে বাধ্য হচ্ছে৷ ইউনিফর্মের ২১ ধরনের সামগ্রীর ঘাটতি রয়েছে৷ যেমন: ক্যাপ, জ্যাকেট এবং প্যান্ট…অনেক মাস অপেক্ষার পর আমরা জানি না আদৌ এগুলো পাওয়া যাবে কিনা৷

পুলিশ ইউনিয়ন রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা হয়৷ এজন্য অতিরিক্ত খরচ লাগলে তাও দিতে হবে বলে দাবি তাদের৷ তারা বলছেন, ২০২০ সাল থেকে ভালো ইউনিফর্মের ঘাটতি রয়েছে, যেটা নিয়ে কখনো কথা বলা হয়নি৷ কিন্তু এখন ইউনিফর্ম পাওয়াটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তারা সমস্যা সম্পর্কে জানেন৷ সরবরাহ খাতে ব্যাঘাতের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানান তিনি৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখন থেকে নিজেরা এগুলো পৌঁছে দেওয়ার সব দায়দায়িত্ব পালন করবেন৷

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এই সমস্যার জন্য করোনা মহামারি এবং ইউক্রেন যুদ্ধকে দায়ী করছেন৷ তবে তাদের দাবি, ২০৩০ সালের মধ্যে রসদ সরবরাহের জন্য বাভেরিয়ায় নতুন কেন্দ্র তৈরি করা হবে৷ তবে যত সমস্যাই হোক না কেনো পুলিশ যাতে তার দায়িত্ব-কর্তব্য অব্যাহত রাখে তার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাশাপাশি তারা এটাও বলছে, ইউনিফর্মের ছোটখাটো যে জিনিসগুলো স্টকে নেই, সেগুলো ছাড়াই আপাতত বিকল্প পোশাক পরে তারা দায়িত্ব পালন করতে পারবেন৷

তবে জার্মানির ইউনিয়ন চেয়ারম্যান ইয়ুর্গ্যান এখনও কোন আশার আলো দেখছেন না৷ তার মতে, এটা এখনো অনিশ্চিত, আসলেই সংকট সমাধান হবে নাকি পরিস্থিতি আরও খারাপ হবে৷ নতুন নিয়োগপ্রাপ্তরা প্রশিক্ষণ শেষে যখন ইউনিফর্মের বদলে বেসামরিক পোশাক পাবেন তাদের মনোভাব কেমন হবে!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa