Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রকল্পের কাজে অনিয়মে উপজেলা প্রকৌশলী বরখাস্ত
জাতীয় বিভাগীয় সংবাদ

প্রকল্পের কাজে অনিয়মে উপজেলা প্রকৌশলী বরখাস্ত

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 14, 20202 Mins Read

প্রকল্পের কাজে অনিয়মে উপজেলা প্রকৌশলী বরখাস্ত

Advertisement

নিজস্ব প্রতিবেদক: নরসিংদী সদর উপজেলার বালুসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণ প্রকল্পসহ চলমান উন্নয়ন প্রকল্পসমূহের যথাযথ তদারকি না করে ঠিকাদারের সাথে যোগসাজশের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে নরসিংদী সদর উপজেলার সাবেক উপজেলা প্রকৌশলী জনাব বিপ্লব পালকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) রাষ্ট্রপতির পক্ষে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সেই সাথে প্রকল্পসমূহের কাজ স্পেসিফিকেশন অনুযায়ী বাস্তবায়িত না হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়নি বিধায় সরকারি কাজে অবহেলা ও দায়িত্বহীনতার কারণে নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, নরসিংদী এর ব্যাখ্যা চাওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন নরসিংদী সদর উপজেলার বালুসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণ প্রকল্পে নিম্নমানের কাজ এবং আঁকাবাঁকা গ্রেড বিম ও ড্রপ ওয়াল নির্মাণের ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ জন্য বিদ্যালয়টির শ্রেণিকক্ষ সম্পূর্ণ ভেঙে নতুন ভাবে তৈরি করতে হবে। এছাড়া প্রকল্পটির প্রাক্কলিত মূল্য ৮৭ লাখ ৭৭ হাজার ২৮৭ টাকা। এরমধ্যে ২৫ লাখ ২ হাজার ২৩২ টাকা ইতোমধ্যে ঠিকাদারকে বিল হিসেবে প্রদান করা হয়েছে, যেখানে কাজের অগ্রগতি ৩০ ভাগ দেখানো হয়েছে।

ঠিকাদারের সাথে পরস্পর যোগসাজশের মাধ্যমে উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল অর্থ আত্মসাৎ করেছেন যা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। এছাড়া সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং সরকারি কাজে অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।

তিনি নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মরত থাকাকালীন এই অনিয়মের সাথে সম্পৃক্ত ছিলেন।

উল্লিখিত অভিযোগের প্রেক্ষিতে জনাব বিপ্লব পালের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (খ) ও (ঘ) এর অধীনে অভিযোগ আনা হয় এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ১২ বিধি অনুযায়ী তাকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

June 22, 2026
Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

June 22, 2026
muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa