
মাহতাব উদ্দিন আহমেদ তাঁর দীর্ঘ কর্মজীবনে সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী এবং ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন বোর্ড ও যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি বিশ্বব্যাংকের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মাহতাব উদ্দিন আহমেদ ১৯৪০ সালে সিলেটের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মৌলভি ওয়াজিব উল্লাহ অবিভক্ত ভারতের আসামে বন কর্মকর্তা ছিলেন।
তাঁর ছেলে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন এবং কন্যা সিজানা মাহতাব একজন ব্যাংকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



