হুডখোলা একটি গাড়ির ওপর দাঁড়িয়ে ছিলেন কেজরিওয়াল, হঠাৎ লাল শার্ট পরা এক ব্যক্তি লাফ দিয়ে গাড়িতে উঠে কেজরিওয়ালকে থাপ্পড় মারেন। সঙ্গে সঙ্গে সেখানে থাকা আম আদমি পার্টির সমর্থকরা ওই ব্যক্তিকে টেনেহিঁচড়ে নামিয়ে আনেন। পরে পুলিশ তাকে তাদের কাছ থেকে উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, আক্রমণকারী ব্যক্তির নাম সুরেশ। তিনি নয়াদিল্লির কৈলাস পার্কের বাসিন্দা।
এবারের ১৭তম লোকসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছেন দুর্নীতিবিরোধী আন্দোলন করে ব্যাপকভাবে আলোচিত হয়ে রাজনীতিতে নামা অরবিন্দ কেজরিওয়াল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।




