Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা আশঙ্কাজনক: চিকিৎসক
আন্তর্জাতিক

প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা আশঙ্কাজনক: চিকিৎসক

By Shamim RezaAugust 12, 20202 Mins Read

প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা আশঙ্কাজনক: চিকিৎসক

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দিল্লির ‘দ্য আর্মিস রিসার্চ অ্যান্ড রেফারাল’ (আরঅ‌্যান্ডআর) হাসপাতালে প্রণবের চিকিৎসা চলছে। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার জরুরি ভিত্তিতে প্রণব মুখোপাধ্যায়ের মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার

রোববার রাতে ৮৪ বছর বয়সী প্রণব বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। আঘাতে রক্তপাত না হলেও পরদিন সকাল থেকে তিনি বাঁ হাত নাড়াতে পারছিলেন না। সোমবার বেলা ১২টার দিকে প্রণব মুখোপাধ্যায়কে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে জমাট রক্ত দেখতে পাওয়া যায়। সেখানে অস্ত্রোপচারের আগের স্বাস্থ্য পরীক্ষায় প্রণবের করোনাভাইরাস সংক্রমণও ধরা পড়ে।

হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, ভারতের এই সাবেক রাষ্ট্রপতিকে করোনার কারণে ভেন্টিলেশনে রাখা হয়নি। তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অস্ত্রোপচারের জায়গা থেকে রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না।

জানা গেছে, প্রণব দীর্ঘদিন ধরেই রক্ত পাতলা রাখার ওষুধ খান। সেই কারণেই রক্ত পুরোপুরি জমাট বাঁধছে না। রক্ত জমাট না-বাঁধা পর্যন্ত তার অবস্থার উন্নতি হবে না বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ।

প্রণবের শারীরিক অবস্থার উপর নজর রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করেছে রিসার্চ এন্ড রেফারেল হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, অবস্থা সঙ্কটজনক হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন তার বাবা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa