
জুমবাংলা ডেস্ক : প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয়ে স্থায়ী শূন্য পদগুলোতে অস্থায়ীভাবে ৩২ জনকে নিয়োগে দে্ওয়া হবে।
পদের নাম: জুনিয়র অডিটর (এলডিএ-কাম-টাইপিস্ট)
পদের সংখ্যা: ৩২টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
আবেদন শুরুর সময়: ১৮ আগস্ট ২০১৯ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৭ সেপ্টেম্বর ২০১৯ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের নিয়ম: আবেদন করতে হবে অনলাইনে http://cgdf.teletalk.com.bd ওয়েবসাইটের মাধমে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে ১৮ আগস্ট সকাল ১০টা থেকে। অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।


