
আটক চারজনের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। এরা হলেন- দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আদনান কমল, জেলা ছাত্রদল কর্মী ডিপজল শাহিন ও খোকা।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বজলুর রশিদ বলেন, দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরিজার রহমান তপু, সাংগঠনিক সম্পাদক রায়হান ও প্রচার সম্পাদক মো. নয়নের নেতৃত্বে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বাহাদুর বাজার চালহাটি থেকে বের করার চেষ্টা করা হয়।
এতে বিশৃঙ্খলা হতে পারে তাই র্যালি বের করতে নিষেধ করা হয়। এ সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় তারা। পুলিশ তাদের ধাওয়া করলে ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। সূত্র : জাগো নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



