আন্তর্জাতিক ডেস্ক: ঐতিহ্যগতভাবে পুরুষ-শাসিত ইতালির পার্লামেন্টে প্রথমবারের মতো শিশুকে বুকের দুধ খাওয়ানোর ঘটনা ঘটেছে। তাও আবার এক নারী সংসদ সদস্য তার শিশুকে বুকের দুধ খাওয়ান। এ নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলো সংবাদ প্রচার করেছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার প্রথমবারের মতো ইতালীয় পার্লামেন্টে একটি শিশু আসন গ্রহণ করেছিল, যখন আইনপ্রণেতা গিল্ডা স্পোর্টিয়েলো তার ছেলে ফেদেরিকোকে ডেপুটি চেম্বারে বুকের দুধ খাওয়ান। এ সময় গিল্ডার সহকর্মীরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

ছবি: সংগৃহীত
Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি অনেক দেশে আরও সাধারণ ঘটনা হবে, কিন্তু ঐতিহ্যগতভাবে পুরুষ-শাসিত ইতালির পার্লামেন্টের নিম্ন-হাউসে ভারপ্রাপ্ত স্পিকার বিষয়টিতে ব্যাপক গুরুত্বারোপ করেন।

খবরে বলা হয়েছে, সংসদীয় অধিবেশনে সভাপতিত্ব করতে গিয়ে জর্জিও মুলে বলেন, ‘এটি প্রথমবারের মতো, সব দলের সমর্থনে। ফেদেরিকোর দীর্ঘ, মুক্ত ও শান্তিপূর্ণ জীবনের জন্য শুভকামনা।’

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে একটি সংসদীয় নিয়ম চালু করে ইতালির পার্লামেন্ট। সেই নিয়ম অনুযায়ী নারী আইনপ্রণেতারা তাদের বাচ্চাদের সঙ্গে নিয়ে চেম্বারে (পার্লামেন্ট) প্রবেশ করতে এবং এক বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়াতে পারবেন।

বাম ঘরানার ৫ স্টার আন্দোলনের স্পোর্টিয়েলো বলছেন, অনেক নারী সময়ের আগেই বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দেন- সেটা তাদের পছন্দের জন্য নয়, বরং তারা কর্মক্ষেত্রে ফিরে যেতে বাধ্য হন বলে।

গত বছরের অক্টোবরে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন জর্জিয়া মেলোনি। কিন্তু দেশটির আইনপ্রণেতাদের প্রায় দুই-তৃতীয়াংশ পুরুষ।

বুধবারের ঘটনাটি ইতালির জন্য প্রথম হলেও ১৩ বছর আগে লিসিয়া রনজুলি নামে মধ্য-ডানপন্থি ফোরজা ইতালিয়া দলের সিনেটর স্ট্রাসবার্গ ইউরোপীয় পার্লামেন্টে তার মেয়েকে বুকের দুধ খাওয়ান৷

নতুন আঞ্চলিক জোট করছে চীন-পাকিস্তান ও ইরান!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.