Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা প্রধানমন্ত্রীর উন্নয়নের সুফল গুটি কয়েক লোকের হাতে চলে যাচ্ছে : রাশেদ খান মেনন
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

প্রধানমন্ত্রীর উন্নয়নের সুফল গুটি কয়েক লোকের হাতে চলে যাচ্ছে : রাশেদ খান মেনন

By rskaligonjnewsOctober 14, 20192 Mins Read

manon-20191014175513

গাজীপুর প্রতিনিধি : ক্ষমতাসীন মহাজোট সরকারের অন্যতম শরিক ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, প্রধানমন্ত্রী বিদেশে উন্নয়নের প্রতীকে পরিণত হয়েছেন। কিন্তু তার উন্নয়নের সুফল গুটি কয়েক লোকের হাতে চলে যাচ্ছে। শতকরা মাত্র পাঁচজন লোক উন্নয়নের সুবিধা পাচ্ছে।

সোমবার দুপুরে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে ওয়ার্কাস পার্টির গাজীপুর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেনন বলেন, আমার জানা মতে এ পর্যন্ত নয় লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সাবেক অর্থমন্ত্রীও স্বীকার করেছেন যে, পাঁচ লাখ পঁচিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে- যা দিয়ে দেশের একটি বাজেট তৈরি করা যায়।

Advertisement

তিনি আরও বলেন, যারা ক্যাসিনো চালায় তারা ঋণখেলাপি, তারা দলে অনুপ্রবেশকারী, এরা দলে আসে ক্ষমতার মধু চাটার জন্য। ক্যাসিনো চালিয়ে তারা শত শত কোটি টাকা কামাই করে ও খেলাপি ঋণের টাকা বিদেশে পাঠিয়ে সেকেন্ড হোম বানিয়েছে।

এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি এদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছেন। এদের ছাড়বেন না, এদের শিকড় অনেক গভীরে, এরা অনুপ্রবেশকারী হয়ে ও ক্ষমতা পেয়ে বেপরোয়া হয়ে উঠেছে। বাংলাদেশ ওঠে দাঁড়িয়েছে আরও দাঁড়াতে হবে।

মেনন আরও বলেন, রাজনীতিকে দুর্বৃত্তায়ন করা হচ্ছে। অনুপ্রবেশকারীরা রাজনীতিতে ঢুকে পড়ছে। পার্লামেন্টে বড়লোক, ব্যবসায়ী ও মিল মালিকদের সংখ্যা বেড়ে যাচ্ছে।

ওয়ার্কাস পার্টির সভাপতি বলেন, সময় এসেছে স্বাধীন বাংলাদেশে কেউ খাবে তো কেউ খাবে না তা হতে দেয়া যাবে না। আমাদের মধ্যেকার বৈষম্য কমাতে হবে। নারী-পুরুষের ও শোষক-শোষিতের বৈষম্য কমিয়ে অর্থনৈতিক, সামাজিক, মানবিক সমতা বিধান করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বৈষম্যহীন, আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

ওয়াকার্স পার্টির গাজীপুর জেলা শাখার সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুর রশিদ, জাসদ মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রানা, গণতান্ত্রিক পার্টির জেলার সভাপতি মনোজ কুমার গোস্বামী, ওয়াকার্স পার্টির নেতা মামুন হোসেন প্রমুখ।

পরে বর্তমান সভাপতি আব্দুল মজিদকে সভাপতি ও মীর দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট গাজীপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।

জুমবাংলানিউজ/আরএস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa