Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে ৫০০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা।

রবিবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো হস্তান্তর করা হয়।

১০০টি কার্টনে ভরা ত্রিপুরার বিখ্যাত ‘কুইন’ জাতের আনারসগুলো গ্রহণ করেন আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ূম তালুকদার। তার কাছে আনারস হস্তান্তর করেন ত্রিপুরা হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দীপক বৈদ্য।

আনারস হস্তান্তর শেষে ড. দীপক বৈদ্য সাংবাদিকদের জানান, কুইন জাতের আনারস বিশ্বের অন্যতম সেরা। এটি খেতে খুবই সুস্বাদু এবং রসালো। এই শুভেচ্ছা উপহারের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধুর সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এ সময় চট্টগ্রামস্থ সহকারী ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা সজীব চক্রবর্তী ও বিএসএফের ৪২ ব্যাটালিয়নের ইনচার্জ সন্তোষ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.