Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ খুলনা প্রধানমন্ত্রীর নামে খুলনায় হচ্ছে দেশের পঞ্চম মেডিকেল বিশ্ববিদ্যালয়
খুলনা বিভাগীয় সংবাদ স্লাইডার

প্রধানমন্ত্রীর নামে খুলনায় হচ্ছে দেশের পঞ্চম মেডিকেল বিশ্ববিদ্যালয়

By Hasan Majorসেপ্টেম্বর 21, 20204 Mins Read
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশের মেডিকেল শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণা কর্মে উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খুলনায় দেশের পঞ্চম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে। খবর বাসসের।

সেইলক্ষ্যে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা, আইন, ২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই ভার্চুয়াল বৈঠকে যুক্ত হন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, ‘মন্ত্রিসভা আজ খুলনা বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা, আইন, ২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। তিনি বলেন, এই আইনের মাধ্যমে চিকিৎসা শাস্ত্রে উচ্চশিক্ষা, গবেষণা, সেবার মান এবং সুযোগ-সুবিধার সম্প্রসারণ ও উন্নয়ন ঘটবে। প্রস্তাবিত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে খুলনা বিভাগে উন্নত চিকিৎসা সেবা সম্প্রসারিত হবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘চিকিৎসা শিক্ষায় উচ্চশিক্ষিত বিশেষজ্ঞ-গবেষক তৈরি করার লক্ষ্যে স্নাতকোত্তর পর্যায়ে চিকিৎসা শিক্ষা ও গবেষণা এবং স্নাতক পর্যায়ে চিকিৎসা শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য মেডিক্যাল কলেজগুলোর শিক্ষার মান সংরক্ষণ ও উন্নয়নে খুলনা বিভাগে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

তিনি বলেন, এই বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে খুলনা অঞ্চলের যত মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট বা অন্যান্য চিকিৎসা সংক্রান্ত যেসব ইনস্টিটিউট থাকবে সবই এই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসবে।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, ‘এর আগেও এটি নীতিগত অনুমোদেনের জন্য এসেছিল। তখন বিস্তারিত আলাপ-আলোচনা করে এটার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল এবং লেজিসলেটিভ বিভাগের মতামত পাওয়ার পর স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে এটা চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর আগে রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য যে আইন প্রণয়ন করা হয়েছিল তার সঙ্গে সামঞ্জস্য রেখে একই রকম আইন করা হয়েছে। এখন দেশে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে পাঁচটি ।

তিনি বলেন, রাষ্ট্রপতি থাকবেন এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। সমাবর্তন বা অন্য কোনো অনুষ্ঠান, যেখানে রাষ্ট্রপতি থাকার কথা, সেখানে যদি উনি থাকতে না পারেন, তবে, উনি যাকে নির্বাচন করে দেবেন, তিনি তাঁর পক্ষে সেখানে প্রধান হিসেবে থাকবেন।

সচিব বলেন, নতুন আইনে মোট ৫৫টি ধারা রয়েছে। এতে বিশ্ববিদ্যালয় স্থাপন, এখতিয়ার এবং ক্ষমতার বিষয়ে বর্ণনা করা হয়েছে। পরিদর্শন ও আর্থিক বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভূমিকা উল্লেখ রয়েছে।

বিশ্ববিদ্যালয় উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়া, ক্ষমতা ও দায়িত্ব বর্ণনা করা হয়েছে আইনে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অনুষদ বিভাগ প্রয়োজনীয় কমিটি ও শৃঙ্খলা বোর্ড গঠন এবং এদের ক্ষমতা ও দায়িত্ব বর্ণনা করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ২০ ধারায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে রাষ্ট্রপতি এবং স্পিকারের মনোনীত প্রতিনিধি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন অংশীজন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধির সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ সিন্ডিকেট গঠনের বিধান রাখা হয়েছে। সিন্ডিকেটে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ দিন ‘চিকিৎসা ডিগ্রি (দ্য মেডিক্যাল ডিগ্রিস) (রহিতকরণ) আইন, ২০২০’ এর খসড়ার ও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

তিনি বলেন, মেডিক্যাল কলেজের ডিগ্রি ও মান সবকিছু নির্ধারিত হতো দ্য মেডিক্যাল ডিগ্রি অ্যাক্ট, ১৯১৬ দিয়ে। পরবর্তী সময়ে ২০১০ সালে বিএমডিসি বা বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ করা হল।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯১৬ সালের আইনের যতো প্রভিশন ও মোডিফিকেশন প্রয়োজন ছিল সবই ২০১০-এর আইনে নিয়ে আসা হয়েছে। ফলে ‘দ্য মেডিক্যাল ডিগ্রিস অ্যাক্ট, ১৯১৬’ এর কোনো কার্যকারিতা নেই। সেজন্য মন্ত্রিসভা এটা (চিকিৎসা শিক্ষা বিভাগ) রহিত করার প্রস্তাব নিয়ে এসেছেন।

এছাড়া, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আইন ২০২০ এর খসড়ার ও চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে মন্ত্রিসভা।

একইসঙ্গে বাংলাদেশ এবং সেন্ট কিটস এন্ড নেভিসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন সংক্রান্ত যৌথ ঘোষণাপত্রের খসড়া অনুসমর্থনের প্রস্তাব এবং বাংলাদেশ এবং কনওয়েলথ অব ডমিনিকা’র মধ্যে কূটনেতিক সম্পর্ক স্থাপন সংক্রান্ত যৌথ ঘোষণাপত্রের খসড়া অনুসমর্থনের প্রস্তাব ও অনুমোদন করেছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী অক্টোবরের শেষে ও নভেম্বরে দ্বিতীয় দফায় করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা করছে সরকার। আর এ জন্য মন্ত্রিসভায় বিদ্যমান অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রস্তুতির নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকৈ দেশবাসীকের মাস্ক পরিধানের ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়, বলেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

জুন 9, 2026
কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

জুন 9, 2026
শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

জুন 9, 2026
Latest News
ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

চাঁদপুরের শাহরাস্তি

মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

জয় বাংলা স্লোগান

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

কুড়িগ্রাম

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

প্রবাসীর ঘরে অজগর

প্রবাসীর ঘরে হঠাৎ ঢুকে পড়ে অজগর, অতঃপর…

বিতর্কে নতুন মোড়

মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি

অনার্স কোর্স

অনার্স কোর্সে বাতিল হচ্ছে বাংলা-দর্শনসহ ৬ বিষয়

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa