Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রধানমন্ত্রী বৈষম্য দূর করে গ্রামগুলোকে শহরে রুপান্তর করছেন : পলক
জাতীয় বিভাগীয় সংবাদ

প্রধানমন্ত্রী বৈষম্য দূর করে গ্রামগুলোকে শহরে রুপান্তর করছেন : পলক

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 29, 2022Updated:January 29, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল বৈষম্য দূর করে গ্রামগুলোকে শহরে রুপান্তর করছেন। গ্রামগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে শহরের সকল সুবিধা।

প্রধানমন্ত্রী বৈষম্য দূর করে গ্রামগুলোকে শহরে রুপান্তর করছেন : পলক
ফাইল ছবি
Advertisement

প্রতিমন্ত্রী আজ শনিবার নাটোরের সিংড়া সরকারি খাদ্য গোডাউন চত্বরে ‘দেশের বিভিন্ন স্থানে বসবাসরত দরিদ্র, অনগ্রসর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী   ও দুর্যোগ প্রবণ এলাকার জনগোষ্ঠীর নিরাপদ খাদ্য সংরক্ষণের জন্য হাউজহোল্ড সাইলো সরবরাহ’ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার একটি পৌরসভা এবং ১২টি ইউনিয়নের ছয় হাজার পরিবারে পারিবারিক সাইলো (মটকা) বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে করতেন ঢাকা মানে বাংলাদেশ নয়। গ্রামের মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে তিনি কাজ করে গেছেন। ৫০ বছর আগে সংবিধানে দেশের মানুষের পাঁচটি মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা রাষ্ট্রের নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। বঙ্গবন্ধু আর ১০ বছর বেঁচে থাকলে বাংলাদেশকে উন্নত সোনার বাংলায় পরিণত করে যেতে পারতেন। কিন্তু মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে গ্রামের দুখী মানুষের মুখে হাসি ফোটানের স্বপ্নকে হত্যা করতে চেয়েছিল। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন।

পলক বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাকে কখনো ক্ষমতা মনে করেন না, মনে করেন জনগণের সেবক। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানের চেষ্টায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর উপলব্ধিতে সবসময় মানুষের কল্যাণ চিন্তা। দেশে কোন মানুষ আর গৃহহীন থাকবে না, অনাহারে থাকবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না, নিরাপত্তাহীনতায় ভুগবে না- এমন মানবিক রাষ্ট্র নির্মাণে কাজ করছে বর্তমান সরকার বলে উল্লেখ করেন পলক।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হারুন-অর-রশীদ, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Sahadat

ত্রুটিপূর্ণ গাড়ি আটকে সম্মাননা পেলেন এটিএসআই শাহাদাত

July 14, 2026
Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

July 13, 2026
বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

July 13, 2026

Latest News

Sahadat

ত্রুটিপূর্ণ গাড়ি আটকে সম্মাননা পেলেন এটিএসআই শাহাদাত

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa