জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বেশকিছু সংস্কার প্রস্তাব দিয়েছে ৭টি ইসলামি দল। এর মধ্যে অন্যতম হলো কেউ যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন।

mamunul-haque

Advertisement

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা বেশকিছু সংস্কার প্রস্তাব দিয়েছি। নির্বাচন ব্যবস্থার আমুল সংস্কার আনার দাবি জানিয়েছি। সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। ইসলামবিরোধী কোনো আইন যেন না হয়। দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয়।

মাওলানা মামুনুল হক বলেন, কালবিলম্ব না করে সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি জানিয়েছি, প্রয়োজনে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে। হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা এক মাসের মধ্যে প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।

তিনি আরো বলেন, আগামী দিনে সহযোগিতার ব্যাপারে প্রধান উপদেষ্টা যে আহ্বান জানিয়েছেন তাতে আমরা সাড়া দিয়েছি। প্রয়োজনীয় সংস্কার করে অযথা কালবিলম্ব না করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছি। এক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি।

ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার অধিকার কারও নেই: জামায়াতের আমীর

এর আগে, বিকাল ৩টায় এ বৈঠক শুরু হয়। এতে অংশ নেন খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলামী, জমিয়তে উলামে ইসলামী, খেলাফত আন্দোলন এবং নেজামী ইসলামের নেতারা। রাত ৮টা পর্যন্ত কয়েকটি দল ও জোটের সঙ্গে আলাদা বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.