Advertisement

উত্তর আটলান্টিক সাগর থেকে যুক্তরাজ্যের দিকে প্রবল গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ডেনিস।দেশটির আবহাওয়া অফিস বলছে, আটলান্টিকে এই ঝড় প্রবল শক্তি সঞ্চল করে বোম্ব সাইক্লোন বা বো’মা ঘূর্ণির রূপ নিয়েছে। এর ফলে দেশটির বিভিন্ন প্রান্তে অপ্রত্যাশিত বন্যা ও মানুষের প্রা’ণহা’নির ঝুঁ’কি তৈরি হয়েছে।

ভ’য়ঙ্ক’র এ ঝড়ের তা’ণ্ডবের শ’ঙ্কা’য় বাজেট এয়ারলাইন ইজিজেট যুক্তরাজ্যে তাদের ২৩৪টি ফ্লাইটের উড্ডয়ন এবং অবতরণ বাতিল করেছে। এতে ৪০ হাজারের বেশি যাত্রী সমস্যার মুখে পড়েছেন। এছাড়া বিভিন্ন শহরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়েছে।

শনিবার স্থানীয় সময় সকাল থেকে যুক্তরাজ্যের বিভিন্ন অংশে ঘণ্টায় ৭০ মাইলের বেশি শক্তি নিয়ে প্রবল বাতাসের সঙ্গে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

সর্বশেষ এ ঝড়সহ চলতি বছরে যুক্তরাজ্যে মোট চারটি শক্তিশালী ঝড় আ’ঘা’ত হানছে। গত সপ্তাহে ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি প্রবল বাতাস নিয়ে ঘূর্ণিঝড় কিয়ারা আ’ঘা’ত হানে। ফলে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী বর্ষণের কারণে বন্যাও দেখা দেয়। সেই ঝড়ের তা’ণ্ড’বের ক্ষ’ত না শুকাতেই আবারো শক্তিশালী ঘূর্ণিঝড় ডেনিসের মুখোমুখি হয়েছে যুক্তরাজ্য।

দেশটির আবহাওয়াবিদরা ধারণা করছেন, শনিবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুরের মধ্যে ঘূর্ণিঝড় ডেনিস আ’ঘা’ত হা’নতে পারে। এ কারণে ব্রিটিশ আবহাওয়া দফতর গত সাতদিনে অন্তত আটবার আবহাওয়া সতর্কতা জারি করেছে।

এতে স্কটল্যান্ডের দক্ষিণাঞ্চল, উত্তর ইংল্যান্ড, ওয়েলস এবং দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভ’য়াব’হ বি’পর্যয় ডেকে আনতে পারে ঘূর্ণিঝড় ডেনিস। এসব এলাকায় বন্যা পরিস্থিতির কারণে মানুষের জীবন হু মকির মুখে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর বলছে, ঘূর্ণিঝড় ডেনিস বো’মা সাইক্লোনে রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় এই ঝড়ের কারণে বাতাসের চাপ কমে গেছে ২৪ মিলিবার। এই ঝড়ের তা’ণ্ড’বের আ’শ’ঙ্কায় ইজিজেটের পাশাপাশি ব্রিটিশ এয়ারওয়েজসহ বেশ কিছু বিমান সংস্থা যুক্তরাজ্যে বিমানের চলাচল স্থগিত করেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে আ’ঘা’ত হা’না ঘূর্ণিঝড় কিয়ারাকে গত এক শতাব্দীর মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে দাবি করা হচ্ছে। যুক্তরাজ্যে এই ঝড়ের তা’ণ্ডবে অন্তত তিনজনের প্রা’ণহা’নি ঘটে। ধারণা করা হচ্ছে, এক হাজার ২০০ মাইল প্রশস্ত ঘূর্ণিঝড় ডেনিস দেশটির ইয়র্কশায়ারের ক্যাল্ডার ভেলিতে মহাবি’পদ ডেকে আনতে পারে। কারণ এই অঞ্চলটি গত সপ্তাহের ঘূর্ণিঝড় কিয়ারার তা’ণ্ড’বে ও ভারী বর্ষণের কারণে এখনো পানির নিচে রয়েছে।

পাকিস্তানের পর এবার ভারতের দিকে ধেয়ে আসছে পঙ্গপাল, সতর্কতা জারি

পাকিস্তানি আ’ক্র’মণের পর এবার পঙ্গপালের আ’ক্র’মণের ঝুঁ’কিতে পড়েছে ভারত। ভারতে দুই দফায় আ’ক্র’মণ করতে পারে পঙ্গপাল। এ বিষয়ে এরই মধ্যে সত’র্কতা জারি করা হয়েছে। আগামী মে মাসের শুরু থেকে এই দুর্যো’গের মুখে পড়তে হবে প্রতিবেশী দেশটিকে। সোমবার বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) এ বিষয়ক সত’র্কতা জারি করেছে। যদিও নয়াদিল্লির শীর্ষ এক কর্মকর্তা বলেছেন, এই চ্যালেঞ্জ মোকা’বিলায় ভারত প্রস্তুত।

ফাও’র পঙ্গপালবিষয়ক জ্যেষ্ঠ পূর্বাভাস কর্মকর্তা কেইথ ক্রেসম্যান সংবাদমাধ্যমকে বলেন, এ বছর দুই দফায় পঙ্গপালের আ’ক্র’মণের ঝুঁ’কি তৈরি হয়েছে। এই পঙ্গপাল তেড়ে আসবে ইরান ও হর্ন অব আফ্রিকা (জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া ও সোমালিয়া) অঞ্চলের মরুভূমি থেকে।

পঙ্গপালের আ’ক্র’মণে জন-জীবন যেমন বি’পর্যস্ত হয়, তেমনি ব্যাপক ক্ষ’তির মুখে পড়ে ফসল। ঝাঁকে ঝাঁকে আসা পঙ্গপাল ন’ষ্ট করে ফেলে জমি বা বাগানের ফসল। এতে খাদ্যশস্য বি’নষ্ট হয়ে যায়।

সম্প্রতি পাকিস্তানও এই পঙ্গপালের আ’ক্র’মণের মুখে পড়ে। দেশটির পূর্বাঞ্চলের সিন্ধু প্রদেশে প্রথমে এ আ’ক্র’মণ শুরু হলেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন অংশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন সরকার জরুরি অবস্থা জারি করে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.