Advertisement
জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর করা মামলায় যুবলীগ নেতা লালনুর রহমানকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতার লালন উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের বাসিন্দা আকলিম আলীর ছেলে ও হাজীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের বাসিন্দা মৃত মঈন উদ্দিনের ছেলে দুবাই প্রবাসী আক্তার উদ্দিন সাবুর শমসেরনগরের বাসায় ২০১৮ সাল থেকে ভাড়া থাকতেন হাজীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লালনুর রহমান (লালন)। তাদের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকার সুবাদে প্রবাসীর পরিবারের সঙ্গে তার ভালো সম্পর্ক গড়ে উঠে।

কয়েক মাস পর প্রবাসীর স্ত্রী ফারহানা জেসমিন প্রাইমারি স্কুলে চাকরির জন্য আবেদন করেন। বিষয়টি জানতে পেরে যুবলীগ নেতা লালনুর রহমান প্রবাসী আক্তার উদ্দিন সাবুকে জানান, উপর মহলে তার অনেক পরিচিত লোক আছে। ৫ লাখ টাকা দিলে তার স্ত্রীর চাকরি শতভাগ নিশ্চিত হবে।

চাকরির প্রলোভন দেয়ার পর প্রবাসী তাকে বিশ্বাস করে ৩ লাখ টাকা প্রদান করেন এবং অবশিষ্ট টাকা লিখিত পরীক্ষার পরে দেয়ার কথা হয়।

এরপর যুবলীগ নেতা লালন প্রবাসী সাবুকে জানান, তার স্ত্রীর চাকরির জন্য স্ট্যাম্পে স্বাক্ষর লাগবে। তখন সম্পর্কের খাতিরে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে প্রবাসী সাবু দুবাই চলে যান।

এরপর প্রবাসীর স্ত্রী ফারহানা প্রাইমারি শিক্ষিকা নিয়োগ পরীক্ষা দেয়ার পর লিখিত পরীক্ষায় পাস না করায় লালনকে জানান। কিন্তু যুবলীগ নেতা টাকা নেয়ার কথা অস্বীকার করলে প্রবাসীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে প্রবাসী দেশে ফিরে লালনকে বাসা ছেড়ে দেয়ার জন্য ও তার স্ত্রীকে চাকরি দেয়া বাবদ ৩ লাখ টাকা ফেরত দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন। পরে লালন প্রবাসীর কাছ থেকে স্বাক্ষর করা সাদা স্ট্যাম্প দিয়ে প্রতারণার আশ্রয় নেয়।

এরপর নাটকীয় ঘটনা সাজিয়ে আদালতে প্রবাসীর বিরুদ্ধে প্রতারণামূলক টাকা আত্মসাৎ, প্রাণণাশের হুমকি দিয়েছে মর্মে উল্টো একটি পিটিশন মামলা দায়ের করে। তখন বিষয়টির তদন্ত করেন তৎকালীন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনর্চাজ বিনয় ভূষণ রায়। সেই তদন্ত মোতাবেক যুবলীগ নেতা লালনের পিটিশন মামলার কোনো সত্যতা পাওয়া যায়নি।

২০১৯ সালের ৩০ নভেম্বর শমসেরনগর থেকে প্রবাসী সাবু তার স্ত্রী ফারহানাকে নিয়ে বাড়ি ফেরার পথে পথিমধ্যে কুলাউড়ার চাতলাপুর বাজারের পূর্ব রাবারটিলা নামক স্থানে সিএনজি থেকে নামিয়ে স্বামী-স্ত্রী উভয়কে যুবলীগ নেতা লালনুর রহমান মারপিট করে।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রী ফারহানা জেসমিন বাদী হয়ে কুলাউড়া থানায় লালনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। মামলার পর থেকে লালন পলাতক থাকার পর অবশেষে মঙ্গলবার রাতে শমসেরনগর চা বাগান এলাকা থেকে গ্রেফতার করে কুলাউড়া থানা পুলিশ।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি লালন দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.