Advertisement

জুমবাংলা ডেস্ক : সব ধরনের প্রযুক্তির ব্যবহার করে অপরাধীদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। এজন্য পূর্ণাঙ্গ সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠা হয়েছে নগর পুলিশের।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আরএমপি সদর দফতরে সাইবার ক্রাইম ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সালমা বেগম।

উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে আরএমপি কমিশনার বলেন, মাদক প্রবণ রাজশাহী অঞ্চলে মাদকের চোরাচালান ও চলাচল বেশি। সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে মাদক কারবারিদের পরস্পরের মধ্যে যোগাযোগ, গতিবিধি ও চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। তাদের ফোন রেকর্ডসহ ফোনের রুট সহজে শনাক্ত করা যাবে।

জঙ্গিবাদ নিয়ন্ত্রণেও সাইবার ক্রাইম ইউনিট কাজ করবে জানিয়ে কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, এই ইউনিটের মাধ্যকে পুরো অঞ্চলে জঙ্গিদের যোগাযোগ অ্যাপসগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও অনুসরণ করা হবে। এতে জঙ্গি কার্যকলাপের পূর্বাভাস আগাম জানতে পারবে পুলিশ। সে অনুযায়ী দ্রুত পদক্ষেপ নিতে পারবে।

তিনি আরও বলেন, এখন থেকে সাইবার ক্রাইম সংক্রান্ত সব অভিযোগ ও মামলা রাজশাহী নগর পুলিশের বিভিন্ন থানায় নথিভুক্ত হবে। সেসব মামলা তদন্ত করবেন সাইবার ক্রাইম ইউনিটের কর্মকর্তারা। অপরাধীকে শনাক্ত করে তারাই অপরাধীকে গ্রেফতার ও তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।

কমিশনার বলেন, দেশে ক্রমবর্ধমান হারে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে তথ্যপ্রযুক্তি তথা সাইবার ক্রাইম সংক্রান্ত বিভিন্ন অপরাধের ঘটনাও। সন্ত্রাসীরা তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন অপরাধ সংঘটিত করছে। আরএমপির সাইবার ইউনিট এ ধরনের অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করতে পারবে। একসময় সাইবার ক্রাইম অপরাধের তদন্ত ও অপরাধী শনাক্তে ঢাকায় পুলিশের সাইবার ক্রাইম শাখার সহায়তা নেয়া হতো। তবে এখন থেকে রাজশাহীতে এ ধরনের অপরাধের ঘটনাগুলোর তদন্ত ও অপরাধী শনাক্ত নিজেরাই করতে পারবে পুলিশ।

নগর পুলিশের নয়া এই ইউনিট চলবে উপকমিশনার সদর ও বিশেষ শাখার দায়িত্বপ্রাপ্ত উপ কমিশনার রাশিদুল হাসান এবং কাশিয়াডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরীর নেতৃত্বে। এতে দায়িত্ব পালন করবে নগর পুলিশের তথ্য ও যোগযোগ প্রযুক্তিতে প্রশিক্ষিত চৌকস টিম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.