আন্তর্জাতিক ডেস্ক : চীনের আধিপত্য ঠেকাতে প্রশান্ত মহাসাগরসংলগ্ন দ্বীপরাষ্ট্রগুলোকে ১৫ কোটি মার্কিন ডলার ঋণ দেয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

g

Advertisement
এসব দেশের সৌরশক্তি, পরিবেশসংক্রান্ত প্রয়োজন এবং অপ্রচলিত অন্যান্য শক্তিক্ষেত্রকে জোরদার করতে কম সুদে এ ঋণ দেয়ার কথা জানিয়েছে দক্ষিণ এশিয়ার এই দেশটি। ভারতীয় দৈনিক আনন্দবাজারপত্রিকার খবরে এমন তথ্য জানা গেছে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠকে বসেছিলেন মোদি।

এতে ঋণের পাশাপাশি দেশগুলোর অসমাপ্ত প্রকল্পগুলোর কাজ ত্বরান্বিত করতে আলাদাভাবে আরও আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি।

প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশন চলার সময় এসব দেশের সঙ্গে ভারতের বহুপাক্ষিক বৈঠক হয়েছে।

মোদি বলেন, প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো আমাদের অ্যাক্ট ইস্ট নীতির সঙ্গে গভীরভাবে জড়িত। তাদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করে চলেছি।

তিনি বলেন, এটি আমাদের সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নীতির অংশ বলা চলে।

বৈঠকে উপস্থিত ছিলেন ফিজি, পাপুয়া নিউগিনি, টোঙ্গাসহ দ্বীপরাষ্ট্রগুলোর শীর্ষ কর্মকর্তারা।

বিশেষজ্ঞরা বলছেন, এই ব্লকটির ওপর আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা বহুদিন থেকেই করে আসছে ভারত। ঋণ দেয়ার সিদ্ধান্ত সেই প্রক্রিয়ার অংশ।

তারা জানান, এখানে চীনের প্রভাব ক্রমশ বাড়ছে বলেই বারবার আভাস পাচ্ছেন ভারতীয় কর্মকর্তারা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাদের কৌশলগত পরিকাঠামোও।

‘সমুদ্র বাণিজ্যে চীনের একাধিপত্য খর্ব করতে ভারতের মুখাপেক্ষী ভারত মহাসাগরসংলগ্ন অনেক দেশই। এ ব্যাপারে জাপানকেও পাশে পেয়েছে ভারত,’ বলছেন বিশেষজ্ঞরা।

সূত্রের দাবি, বেজিংয়ের বাণিজ্যিক এবং কৌশলগত প্রভাবের পাল্টা চাপ দিতে আরও বেশি করে নিউইয়র্কের এই শীর্ষ আন্তর্জাতিক মঞ্চকে বেছে নেয়া হয়েছে ভারতের পক্ষ থেকে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google