ছবি: সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক: গতকাল সোমবার (৭ জুন) বিকেল ৪টা ২০ মিনিটের সময়কার কথা। চট্টগ্রাম নগরের নয়াবাজারের বিশ্বরোডের কাঁচাবাজারে প্রসব যন্ত্রণায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন ভারসাম্যহীন এক নারী। তার ঠিক পাশেই মোবাইল ডিউটি করছিলেন হালিশহর থানার এসআই সতেজ বড়ুয়া।

তিনি জানতে পারেন মানসিক ভারসাম্যহীন নারী প্রসব বেদনায় ছটফট করছেন। বিষয়টি জানার পর ছুটে যান ঘটনাস্থলে।

৯৯৯ নম্বরে যোগাযোগ করা সুমনসহ লাইটহাউজ কনসোর্টিয়াম এনজিওর পরিচালকসহ অন্যদের সহায়তায় প্রসূতি মানসিক ভারসাম্যহীন নারীকে রাস্তা থেকে তুলে ব্র্যাক মেটারনিটি সেন্টারে ভর্তি করান। সেখানে সাড়ে ৪টার দিকে একটি ছেলের জন্ম দেন ওই মহিলা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটি ও মায়ের দেখাশুনা করার জন্য লাইটহাউজ কনসোর্টিয়াম এনজিওর কর্মী শারমিনকে সঙ্গে নিয়ে শিশু এবং মায়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তারপর শিশুটির দেখাশুনার জন্য স্থানীয় এক দম্পতির কাছে হস্তান্তর করেন। আজ মঙ্গলবার (৮ জুন) আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে।

মানসিক ভারসাম্যহীন ওই নারী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.