আন্তর্জাতিক ডেস্ক: প্রাথমিক ছাড়া অন্যসব শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানে দীর্ঘ ৬ মাস পর প্রথমবার মাধ্যমিক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পুনরায় খুলে দেওয়া হচ্ছে।

দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার এটাই প্রথম পদক্ষেপ বলে জানিয়েছে পাকিস্তান সরকার। তবে করোনাভাইরাসের বিস্তার যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কঠোর বিধি-নিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। তারও অনেক পড়ে পাকিস্তানে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, পাকিস্তানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২ হাজার ৪২৪। এর মধ্যে মারা গেছে ৬ হাজার ৩৮৯ জন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.