Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চাকরি করেন কলেজেও!
বিভাগীয় সংবাদ রাজশাহী

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চাকরি করেন কলেজেও!

By Saiful IslamNovember 21, 20203 Mins Read

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চাকরি করেন কলেজেও!

Advertisement
জুমবাংলা ডেস্ক : পাবনার চাটমোহরের ছাইকোলা ইউনিয়নের কানাইয়ের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান। এই পরিচয়ের বাইরেও তার আরেক ‘পরিচয়’ তিনি চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক (নন-এমপিও)। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে দীর্ঘ পাঁচ বছর ধরে নিয়মবহির্ভূতভাবে দুই প্রতিষ্ঠানে চাকরি করে যাচ্ছেন এই হাফিজুর রহমান। শুধু তাই নয়, সম্প্রতি তিনি করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের (সাধারণ) অনুকূলে সরকারের বিশেষ অনুদানের টাকার চেকও পেয়েছেন। আর এই শিক্ষক একইসঙ্গে দুই প্রতিষ্ঠানে চাকরি এবং সরকারি অনুদানের চেক গ্রহণের কথা অকপটে স্বীকারও করেছেন।

অনুসন্ধানে জানা গেছে, ২০০৯ সালে চাটমোহরের ছাইকোলা ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ডা. সায়েতুল্লাহ’র ছেলে হাফিজুর রহমান একই ইউনিয়নের কানাইয়ের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। দীর্ঘদিন সহকারী শিক্ষক হিসেবে চাকরি করেন তিনি। পরে ২০১৫ সালে চাটমোহর মহিলা ডিগ্রি কলেজে সমাজকর্ম বিভাগে শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে হাফিজুর রহমান ওই পদে নিয়োগের জন্য আবেদন করেন। তিনি চাটমোহর মহিলা ডিগ্রি কলেজে সমাজকর্ম বিভাগে শিক্ষক (নন-এমপিও) হিসেবে নিয়োগও পান। সম্প্রতি করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুদান পাওয়ার জন্য কলেজ থেকে হাফিজুরসহ ৫ জনের নাম পাঠানো হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। এরপর হাফিজুর রহমানের নামে সরকারের পক্ষ থেকে ৫ হাজার টাকার অনুদানের চেক আসে (চেক নং-৭৬৫৪৫৩৮)। গত ৮ জুলাই হাফিজুর রহমান ইউএনও অফিসে গিয়ে নিজে স্বাক্ষর করে ওই চেক নিয়ে যান।

প্রশ্নের জবাবে একইসঙ্গে দুই প্রতিষ্ঠানের চাকরি করার বিষয়টি অকপটে স্বীকারও করেছেন হাফিজুর রহমান। তিনি বলেন, ‘চাটমোহর মহিলা ডিগ্রি কলেজে সংশ্লিষ্ট সাবজেক্ট অনুমোদনের জন্য শিক্ষকের প্রয়োজন ছিল। সে কারণে আমি ওই কলেজে যোগদান করেছিলাম। তবে কলেজ থেকে বেতন নিই না। আমি রিজাইন দিয়ে দেব।’

সরকারি অনুদানের চেক গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘কলেজে যেহেতু শিক্ষকের তালিকায় আমার নাম আছে তাই নাম পাঠানো হয়েছে। চেক আমি গ্রহণ করেছি, তবে চেকের টাকা উত্তোলন করিনি। চেকটি আমার কাছে সংরক্ষিত আছে।’

হাফিজুরের বিষয়ে জানতে চাইলে চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু বলেন, ‘একসময় শিক্ষকের বেতনের ব্যাপারে সমস্যা ছিল। উনি (হাফিজুর রহমান) আমাদের হেল্প করেছেন। তবে উনি কলেজে থাকবেন না। আমরা তাকে ডিসচার্জ করে দেব। তিনি রিজাইন লেটার দিয়েও গেছেন সম্ভবত।’

করোনায় ক্ষতিগ্রস্ত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুদানের তালিকায় হাফিজুরের নাম অন্তর্ভুক্তির বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ বলেন, ‘উনি (হাফিজুর রহমান) চেকটা নিয়ে থাকলে কাজটি সঠিক হয়নি।’

হাফিজুরের একইসঙ্গে দুই প্রতিষ্ঠানে চাকরির বিষয়ে জানতে চাইলে চাটমোহর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘তার দুই প্রতিষ্ঠানে চাকরি করার কোনো সুযোগ নেই। এটা সরকারি চাকরিবিধির সুস্পষ্ট লঙ্ঘন। আমি এই উপজেলায় সদ্য যোগদান করেছি। খোঁজ নিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম বলেন, ‘সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী সরকারি কর্মচারী সরকারের অনুমোদন ছাড়া অন্য কোনো চাকরি বা ব্যবসায় নিযুক্ত হতে পারবেন না। অনুদানের চেক নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিধি অনুযায়ী ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

July 8, 2026
Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

July 8, 2026
রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

July 8, 2026

Latest News

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa