Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন কর্মসূচি ডিপিই’র
জাতীয় শিক্ষা

প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন কর্মসূচি ডিপিই’র

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 10, 20202 Mins Read

প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন কর্মসূচি ডিপিই’র

Advertisement

জুমবাংলা ডেস্ক : দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এক ঘণ্টার নতুন কর্মসূচি শুরু করছে প্রাথমিক শিক্ষা অধিদফতরে। আর সেটি হল- ‘ঘরে বসে ফোনালাপ: পাশে আছি’। প্রাথমিকের প্রধান শিক্ষক এবং মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের জন্য এ নতুন কর্মসূচি শুরু হচ্ছে।

জানা গেছে, শিক্ষা সংক্রান্ত বিষয়, প্রতিষ্ঠান খোলার আগে ও পরে সবার করণীয় এবং করোনায় স্বাস্থ্য সচেতনতা নিয়ে তাদের সঙ্গে ফোনালাপ করবেন এর সঞ্চালকরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বেসরকারি সংস্থা ব্র্যাক যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করবে। এছাড়া করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির (সিএসআর) আওতায় ফোন কলের মূল্য এবং সঞ্চালকের ব্যয় বহন করবে ব্র্যাক।

অধিদফতর সূত্র জানিয়েছে, প্রতিদিন চারজন করে প্রধান শিক্ষকের সঙ্গে ৩০০ জন সঞ্চালক এক ঘণ্টা করে ফোনে কথা বলবেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ ৬৫ হাজার প্রধান শিক্ষক এবং মাঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তারা। কর্মসূচিটি চলবে প্রায় দুই মাস। এর ব্যয় বহন করবে ব্র্যাক।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ বলেন, ব্র্যাকের সঙ্গে যৌথভাবে ‘ঘরে বসে ফোনালাপ: পাশে আছি’ কর্মসূচি শিগগিরই শুরু হবে। মন্ত্রণালয়ের সঙ্গে আলাপের পর এ বিষয়ে দিন ঠিক হবে।

তিনি আরো জানান, গত ২৭ ও ২৮ জুন এ নিয়ে দু’দিনের পাইলট কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রায় এক হাজার ২০০ শিক্ষক এতে অংশ নিয়েছেন। প্রতিমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে এর তারিখ নির্ধারণ করা হবে। গণমাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরা হবে বলেও জানান তিনি।

জানা গেছে, করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে। দীর্ঘ ছুটিকে কাজে লাগিয়ে প্রাথমিকের প্রধান শিক্ষকসহ মাঠ কর্মকর্তাদের করণীয় সম্পর্কে ধারণা দেয়া, শিক্ষা সংশ্লিষ্ট বিষয় শেযার করা ও শিক্ষক-ছাত্রসহ সবার খোঁজ-খবর রাখার বিষয়েও ফোনে আলাপ-আলোচনা করা হবে।

কোভিড-১৯ সম্পর্কে সরকারি নির্দেশনা, শিক্ষক ও মাঠ পর্যায়ের কর্মকর্তারা কী করছেন, ছুটির সময় তাদের করণীয় কী, সেগুলো নিয়ে ফোনালাপ করবেন সঞ্চালকরা। শিক্ষকদের কী করতে হবে, বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় করণীয় কী, শিশু শিক্ষার্থীরা কীভাবে আনন্দময় শিক্ষা পেতে পারে তাও ফোনালাপ হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে এবং পরের করণীয় বিষয়টি গুরুত্ব পাবে ফোনালাপে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

June 23, 2026
চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

June 23, 2026
teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

June 23, 2026

Latest News

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

বাণিজ্যমন্ত্রী

নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে : বাণিজ্যমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa