Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা
জাতীয় শিক্ষা

মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

By জুমবাংলা নিউজ ডেস্কআগস্ট 26, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গত বুধবার (২৪ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

 

মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা
ছবি সংগৃহীত
Advertisement

আদেশে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কতিপয় শিক্ষক অনুমোদন ছাড়া কিংবা অনুমোদিত ছুটি শেষ হওয়ার পরও কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। ফলে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং প্রশাসনিক শৃঙ্খলা লঙ্ঘিত হচ্ছে; যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯; সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর সংশ্লিষ্ট বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

আদেশে আরও বলা হয়, অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষক বা কর্মকর্তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে না। ফলে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটছে এবং যথাযথভাবে একাডেমিক সুপারভিশন হচ্ছে না।

এ ধরনের অনিয়মের বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হচ্ছে না। ফলে দায়ী ব্যক্তি/ব্যক্তিদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে প্রধান শিক্ষক, সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না।

এ অবস্থায় অননুমোদিতভাবে অনুপস্থিত শিক্ষকসহ দায়িত্বে অবহেলাকারী সংশ্লিষ্ট শিক্ষক/কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর সংশ্লিষ্ট বিধি অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করতে অনুরোধ করা হয়েছে।

এছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মহিউদ্দীন আহমেদ তালুকদার স্বাক্ষরিত আরেক অফিস আদেশে শিশুদের ট্রাফিক আইন ও সড়ক ব্যবহার বিষয়ে সচেতন করতে অনুষ্ঠানের নির্দেশ দেয়া হয়।

আদেশে আরও জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুদের ট্রাফিক আইন ও সড়ক ব্যবহার বিষয়ে সচেতন করতে নানা সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ দুটি বিষয়ে সচেতনতামূলক নানা প্রোগ্রাম আয়োজন করতে ৬৪ জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

আলু, পটল কেনার মতোই কেজি দরে বিক্রি হচ্ছে টাকা!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa