Advertisement
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের অসহায় বিধবা নারী রাণীর ঘর নির্মাণের দায়িত্ব নিলেন ছাত্রলীগ নেতা সুমন।

জানা গেছে, এই বিধবা নারী দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে একটি ভাঙ্গা ও পরিত্যক্ত ঘরে বসবাস করছেন। পরিবার পরিজন বলতে তিনি একাই। স্বামী সন্তানহীন এই নারীর নিদারুণ কষ্টে জীবনযাপন করছে। জীবনের শেষ প্রান্তে এসে অসহায় একটু শান্তির আশায় স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বেশ কয়েকবার সরকারি ঘরের জন্য আবেদন করেও ঘর মেলেনি তার। ভাঙ্গা পরিত্যক্ত ঘরেই বুক ভরা ব্যথা নিয়ে বসবাস করছেন তিনি।

সম্প্রতি সামাজাকি যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বিধবা অসহায় নারী জরাজীর্ণ জীবনের কয়েকটি ছবি প্রকাশ করেন এক যুবক। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

এমতাবস্থায় ওই বিধবা নারীর অসহায়ত্বের বিষয়টি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের নজরে আসলে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তাসহ কার্যকর ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেয় জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিব সম্পাদক এম এ সিফাদ কোরাইশী সুমন।

গত বুধবার (১৪ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের দিক-নির্দেশনায় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা সুমনের নিজ অর্থায়নে দুই সপ্তাহের খাদ্যসামগ্রী দিয়ে জেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে ওই বিধবা নারীর বাড়িতে পাঠানো হয়। এসময় অসহায় বিধবা রাণীর জরাজীর্ণ জীবনযাপন দেখে তার জন্য একটি ঘর নির্মাণের আশ^াস দেন ছাত্রলীগ নেতা সুমন।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাকিল আহম্মেদ, জামশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম, ধল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ফেরদৌস খান, ছাত্রলীগ নেতা রাজু ইসলাম, সোহান দেওয়ান, তৌশিকুর রহমান নজরুল, মোঃ রিয়াজুল ইসলাম, তানভির মাহতাব প্রমুখ।

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা এম এ সিফাদ কোরাইশী সুমন বলেন, এই বিধবা নারীর অসহায় জীবনযাপনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইয়ের নির্দেশে তাৎক্ষণিকভাবে তার বাড়িতে খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে। তার বসবাসের জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছি। বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া থেকে কেউ বাদ পড়বেনা। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল, দারিদ্র ও ক্ষুধামুক্ত দেশ গড়তে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.