Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ তামিল নাড়ুর সেই প্রেমিক প্রেমকান্ত এবার হাইকোর্টে
বিভাগীয় সংবাদ

তামিল নাড়ুর সেই প্রেমিক প্রেমকান্ত এবার হাইকোর্টে

By Sibbir OsmanAugust 11, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: প্রেমিকার দেখা না পেয়ে একবুক বেদনা নিয়ে বরগুনা ছেড়ে আসা দক্ষিণ ভারতের তামিলনাড়ুর যুবক প্রেমকান্ত এবার পরামর্শের জন্য আইনজীবীর দ্বারস্থ হয়েছেন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানের হাইকোর্ট চেম্বারে আসেন ভারতীয় এই যুবক।

পরে ইশরাত হাসান জানান, তিনি অন্য দেশের নাগরিক হলেও বাংলাদেশে তার আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। এ কারণে প্রেমকান্ত আমাদের কাছে আইনি পরামর্শের জন্য এসেছিলেন।

এর আগে ৬ আগস্ট বিকেলে পুলিশের সহযোগিতায় বরগুনা ছাড়েন তিনি।

Advertisement

জানা যায়, ২০১৯ সালে তামিলনাড়ুর যুবক প্রেমকান্তের সঙ্গে বরগুনার তালতলীর এক তরুণীর ফেসবুকে পরিচয় হয়। প্রেমকান্তের ভাষায়, এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমিকাকে একনজর দেখার জন্য তিনি তামিলনাড়ু থেকে বাংলাদেশে আসেন। ২৪ জুলাই বরিশালের একটি রেস্টুরেন্টে দুইজনের দেখা হয়। এরপর থেকে ওই তরুণী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর থেকেই তিনি বরিশাল ও বরগুনার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে থাকেন।
প্রেমকান্ত
বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের হেফাজতেও থাকতে হয় তাকে। সেখান থেকে এয়ারপোর্ট থানা পুলিশ নিরাপত্তা নিয়ে ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলে প্রেমকান্তকে ঢাকায় পাঠিয়ে দেয়। কিন্তু প্রেমকান্ত ঢাকায় না গিয়ে বৃহস্পতিবার (৪ আগস্ট) দিনগত রাতে বরিশাল থেকে সড়ক পথে বরগুনা যান। শুক্রবার বিকেলে তিনি তালতলী উপজেলায় প্রেমিকার খোঁজে ঘুরতে থাকেন।

এদিকে প্রেমিকাকে খুঁজতে তার গ্রামের বাড়ি গিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করায় ওই দিন ৫ আগস্ট শুক্রবার রাতে তরুণীর বাবা তামিলনাড়ুর যুবক প্রেমকান্তর নামে তালতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের কথা জানতে পেরে শুক্রবার বরগুনায় রাতে থেকে শনিবার (৬ আগস্ট) বিকেলে বরগুনা পৌর বাস টার্মিনাল থেকে বরিশালের একটি যাত্রীবাহী বাসে পাঠিয়ে দিয়েছেন বরগুনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিয়ের ৪ দিন পরই ব্রাজিল ফিরে ফোন-ফেসবুক বন্ধ করে দেন সিলভা

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa