Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : প্রেম মানে কোনও বাধা। মানে কোনও সীমানা। প্রেম অন্ধ। এ ধরনের নানা উক্তি আমরা প্রায় শুনে থাকি। আবারও প্রমাণ মিললো এসব উক্তির।

প্রেমের টানে ভারত-পাকিস্তান সীমানা পাড়ি দিতে হাজির হলেন এক যুবক। এ জন্য তিনি সহায়তা নিয়েছিলেন গুগল ম্যাপের। সীমানা পার হয়ে পাকিস্তানে থাকা প্রেমিকার সঙ্গে দেখা করতে রওনা দিয়েছিলেন তিনি। যদিও শেষ রক্ষা হয়নি।

দীর্ঘ যাত্রায় সীমান্ত পার করার আগেই অসুস্থ হয়ে পড়েন ওই প্রেমিক যুবক। সংজ্ঞাহীন ওই যুবককে উদ্ধার করে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্যরা।

আলোচিত যুবক হচ্ছেন সিদ্দিকি মুহাম্মদ জিশান। মহারাষ্ট্রের ওসামাবাদ এলাকার বাসিন্দা ২০ বছরের ওই যুবক। ফেসবুকে পরিচয় হওয়া এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি, যার বাড়ি পাকিস্তানের বন্দর শহর করাচিতে। ফেসবুক মেসেঞ্জারের বার্তালাপ থেকে খুব সহজেই তা হোয়াটসঅ্যাপে ছড়িয়ে যায়।

এভাবেই ঘুঁচে গিয়েছিল প্রায় ১২০০ কিলোমিটারের দূরত্ব। যদিও সম্পূর্ণটাই হয়েছিল ভার্চুয়াল প্রক্রিয়ায়। সামনে থেকে কেউই কাউকে দেখেননি। সেই দূরত্ব দূর করতেই উদ্যত হয়েছিলেন সিদ্দিকি মুহাম্মদ জিশান। বাইক নিয়েই মহারাষ্ট্রের ওসামাবাদ থেকে ক্রাচির উদ্দেশ্যে রওনা দেন তিনি। ১২০০ কিলোমিটার বাইক চালিয়ে পৌঁছে গিয়েছিলেন পাকিস্তান সীমান্তের বেশ কাছেই।

সেই সময়েই ঘটল বিপত্তি। গুজরাট হয়ে পাকিস্তানে প্রবেশের পরিকল্পনা করেছিলেন ওসামাবাদের যুবক সিদ্দিকি মুহাম্মদ। কচ্ছের রণ এলাকায় পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু এই গ্রীষ্মে শরীর আর সঙ্গ দেয়নি তার। সীমান্তের কাছেই সংজ্ঞা হারিয়ে ফেলেন সিদ্দিকি মুহাম্মদ জিশান। সেখান থেকেই তাকে উদ্ধার করেন বিএসএফ সদস্যরা। ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয় প্রেমিক সিদ্দিকিকে।  সূত্র : ইন্ডিয়া টুডে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.