Advertisement
জুমবাংলা ডেস্ক : পরকীয়ার জেরে চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করার ঘটনা ঘটেছে। নিহত নূর উদ্দিনকে হত্যার পর মাটিচাপা দেয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রেমিক রুমেন মিয়াকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) রাতে মুরগির খোঁয়াড়ের মাটি খুঁড়ে নূর উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। নিহত নূর উদ্দিন উপজেলার ফৌজদারহাট ইউপির কেশবপুর গ্রামের নূরুল হকের ছেলে।

স্ত্রী আনোয়ারা বেগম ও দুই সন্তান নিয়ে নূর উদ্দিন ফৌজদারহাট ইউপির সলিমপুর এলাকার লাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তাদের সঙ্গে একই ঘরে থাকতেন আটক রুমেন মিয়া।

ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ জানান, গ্রামের নারীদের মধ্যে কিছু একটা নিয়ে বলাবলি চলছিল। পরে বিষয়টি নিয়ে খোঁজ করেন ইউপি সদস্য মোস্তাকিম আরজু। একপর্যায়ে নূর উদ্দিন নামে একজনের নিখোঁজ হওয়ার খবর পান তিনি। এতে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক রুমেন মিয়া জড়িত বলেও জানতে পারেন ইউপি সদস্য। তখন তিনি স্ত্রী আনোয়ারা বেগমের কাছে স্বামীর খবর জানতে চান। প্রথমে কিছু জানেন না বললেও পরে হত্যা ও লাশ মাটিচাপা দেয়ার কথা স্বীকার করেন স্ত্রী আনোয়ারা।

চেয়ারম্যান সালাউদ্দিন আরো জানান, বিষয়টি ইউপি সদস্য জানানোর পর পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ রুমেন মিয়াকে আটক করে। তার স্বীকারোক্তিতে মুরগির খোঁয়াড়ের মাটি খুঁড়ে নূর উদ্দিনের লাশ উদ্ধার করে।

লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক।

তিনি বলেন, নূর উদ্দিনকে হত্যা করে মাটিচাপা দেয়া রুমেন মিয়া একার পক্ষে সম্ভব না। হত্যায় নিহতের স্ত্রী জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.