
জানা গেছে, গত শুক্রবার রাতে বিহারের মুজফ্ফরপুরের কান্তি থানা এলাকার রেপুরা রামপুরশাহ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সৌরভ কুমার নামের ওই কিশোর সোরবারা এলাকায় প্রেমিকার বাড়িতে দেখা করতে গিয়েছিল। এ সময় তাকে সেখানে দেখে বেধড়ক মারধর করেন মেয়েটির বাড়ির লোকেরা।
গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় সৌরভের। এ ঘটনার পরেই কান্তি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মুজফ্ফরপুরের পুলিশ সুপার রাজেশ কুমার বলন, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে প্রেমের সম্পর্ক থাকায় ওই কিশোরকে খুন করা হয়েছে। তাকে বেধড়ক মারধর করা হয় ও তার গোপন অঙ্গ কেটে নেয়া হয়।
এদিকে সৌরভের মৃত্যুর পর তার পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সুশান্ত পাণ্ডের বাড়িতে হামলা চালায়। তার বাড়ির সামনে বিক্ষোভ ও সৌরভের শেষকৃত্য করা হয়। মূল অভিযুক্ত সুশান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সুশান্তের বাড়িতে হামলা চালানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। সূত্র: এএনআই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



