আন্তর্জাতিক ডেস্ক: দেখা করার জন্য ডেকে পাঠিয়েছিলেন প্রেমিকা। আবদার মেটাতে দামি উপহার নিয়ে দেখা করতে এসেছিলেন প্রেমিকও। কিন্তু সেই উপহার প্রেমিকার হাতে তুলে দিতেই আচমকা চোখে অন্ধকার দেখলেন তিনি। মাথায় ধারালো অস্ত্রের আঘাত করেছে কেউ।

প্রায় সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান প্রেমিক।

পরের দিন ভোরে তার জ্ঞান ফেরে। যুবক দেখতে পান, সম্পূর্ণ নগ্ন অবস্থায় হাইওয়ের ধারে পরে রয়েছেন তিনি। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের শাহাপুরে ঘটেছে এই ঘটনা।

পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম বালাজি শিবভগত। শাহাপুরের বাসিন্দা বালাজি পেশায় নির্মাণ ব্যবসায়ী। বছর কয়েক ধরেই শাহাপুরের বাসিন্দা এক যুবতী ভাবিকা ভৈরের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। পুলিশকে বালাজি জানিয়েছেন, ভবিকাই চার জন সঙ্গীকে নিয়ে গত ২৮ জুন চড়াও হন তার উপর।

প্রতীকী ছবি
Advertisement

পুলিশ সূত্রে খবর ভবিকার বয়স ৩০। গত শুক্রবার বিকেল সাড়ে ৪টের সময় বালাজিকে তিনি ডেকে পাঠান শাহাপুরের আটগাঁও হাইওয়ের কাছে একটি জায়গায়। উপহার নিয়ে আসতে বলেন। প্রেমিকার অনুরোধে সোনার কানের দুল, সোনার বালা, সোনার নুপুর, নতুন শাড়ি, নতুন বর্ষার জুতো এবং একটি নতুন ছাতা কিনে সেখানে হাজির হন বালাজি। তার পরেই ঘটনার শুরু।

বালাজি এখন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, এখনও ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারেননি তিনি। হাসপাতালের বিছানা থেকেই বয়ান রেকর্ড করিয়েছেন।

পুলিশকে বালাজি বলেছেন, ‘‘ওর জন্য কী না করেছি। সেদিনও যখন আমায় উপহার নিয়ে আসতে বলল আমি গিয়েছি। এ ভাবে তার প্রতিদান দিল। ’’

বালাজি তার বয়ানে জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে ওই সব উপহার প্রেমিকার হাতে দেওয়ার পর যখন দু’জনে কথা বলছিলেন, তখনই চার যুবক এসে চড়াও হয় তার উপর।

বালাজির কথায়, ‘‘আমি আমার গাড়ি নিয়ে ওখানে পৌঁছতেই ও উঠে আসে আমার গাড়িতে। আমার হাত থেকে সমস্ত উপহার নেয়। ঠিক তার পরেই গাড়ির ভিতর উঠে আসে চার যুবক। তারা একপাশে ঠেলে সরিয়ে দেয় আমাকে। কিছু বুঝে ওঠার আগেই এক জন আমার গাড়িটি চালাতে শুরু করে। আর কেউ এক জন ভারী চপার দিয়ে আঘাত করে আমার মাথায়। ’’

পুলিশ জানিয়েছে, এর পর রাতভর একটি অজানা জায়গায় নিয়ে গিয়ে শারীরিক অত্যাচার করা হয় বালাজির উপর। ভোর ৫টা নাগাদ শাহাপুর হাইওয়েতে তাকে ফেলে দিয়ে পালিয়ে যায় ভাবিকা এবং তার সঙ্গীরা। তার শরীরে একটি সুতোও ছিল না। তার উপর তার চোখে মরিচ গুঁড়ো ঢেলে দিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা।

পুলিশকে বালাজি জানিয়েছেন, তার দু’টি সোনার চেন, মোবাইল, হাতের ছ’টি আংটি এবং সঙ্গে থাকা নগদ টাকা— সব নিয়ে নিয়েছিল দুষ্কৃতীরা। ২৯ জুন ভোরে কোনও মতে স্থানীয়দের সাহায্য নিয়ে এক বন্ধুকে ফোন করেন বালাজি। তিনিই পুলিশকে নিয়ে এসে উদ্ধার করেন গুরুতর আহত বালাজিকে। পুলিশ এই ঘটনায় ভবিকা-সহ চার জনকে চিহ্নিত করেছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ঝাড়ুদারের কাজ করতে হবে পাপিয়াকে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.