
এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আজিজ বলেন, বৃহস্পতিবার লিখিত অভিযোগটি পেয়েছি। আমি নিজেই অভিযোগটি তদন্ত করছি। কেউ পার পাবে না। জানা যায়, প্রায় ৪ বছর ধরে প্রতিবেশী মামুনের সঙ্গে ওই যুবতীর প্রেমের সম্পর্ক রয়েছে। গত ৬ মাস থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে মামুন তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। গত ৪ জুলাই রাত ১২টার দিকে যুবতীকে ঘর থেকে ডেকে নেয় মামুন। পরে তাকে বাড়ির পাশে খোলা স্থানে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে চিৎকার শুনে যুবতীর বাবা-মা ছুটে গেলে মামুন পালিয়ে যায়। পরে পুরো ঘটনা যুবতী তার বাবা মাকে জানায়। এ ব্যাপারে বিচারের নামে গ্রাম্য মাতব্বরদের কালক্ষেপণে থানায় অভিযোগ করতে দেরি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



