জুমবাংলা ডেস্ক: পাবনার সাঁথিয়া উপজেলায় নিজ দেবরকে বিয়ের দাবিতে আমরণ অনশন করছেন বড় ভাইয়ের স্ত্রী দুই সন্তানের জননী শম্পা আক্তার (৩৫)। গতকাল বুধবার (২৭ জানুয়ারি) রাত থেকে উপজেলার করমজা ইউনিয়নের আফড়া হিন্দুপাড়ার প্রেমিক দেবর ইব্রাহিম শেখের (২৭) ঘরে অবস্থান নিয়েছেন। অভিযুক্ত ইব্রাহিম শেখ আফড়া গ্রামের মৃত মোকারম শেখের ছোট ছেলে।

শম্পার দাবি, বিয়ের পর থেকেই দেবরের সঙ্গে ১৫ বছর ধরে পরকীয়া প্রেমে জড়িয়েছেন। এর মধ্যে গত মঙ্গলবার গোপনে অন্যত্র তার বিয়ে ঠিক করে পরিবার। আগামীকাল (২৮ জানুয়ারি) শুক্রবার ইব্রাহিমের বিয়ের দিন ঠিক করা হয়। এ খবর পেয়ে বিয়ের দাবিতে দেবরের ঘরে অনশনে বসেন ভাবি শম্পা আক্তার। এরপর প্রেমিক দেবর ইব্রাহিম বাড়ি থেকে পালিয়ে গেছে।

Advertisement

অনশনরত শম্পা আক্তার গণমাধ্যমকে বলেন, বিয়ের পর থেকেই দেবর ইব্রাহিমের সঙ্গে তার প্রেমের এবং শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের কথা বললে নানা তালবাহানা দেখানো শুরু করে গত কয়েক বছর ধরে ইব্রাহিম। দুই বছর আগে স্বামীর সঙ্গে ঝামেলা করে বাবার বাড়ি চলে গেলে ইব্রাহিম বিয়ের প্রলোভন দেখিয়ে ফিরে আসতে বলে আমাকে। গত সোমবারে শম্পাকে শাহজাদপুর মসজিদে গিয়ে কোরআন শরিফ মাথায় নিয়ে শপথ করছে দু-চার দিনের মধ্যে পালিয়ে নিয়ে বিয়ে করবে। এখন আমাকে বিয়ের আশ্বাস দিয়ে রেখে গোপনে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। আমি জানার পরে দেবর ইব্রাহিমের ঘরে বিয়ের দাবিতে বসে আছি। বিয়ে না করলে দেবরের ঘরেই আত্মহত্যা করব।

এ ব্যাপারে মুঠোফোনে অভিযুক্ত ইব্রাহিম সংবাদমাধ্যমকে বলেন, ভাবির সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। সে আমার বিয়ের কথা শুনে ষড়যন্ত্র করে আমার বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। সে এর আগেও আমার দু-তিনটা বিয়ে ভেঙে দিয়েছে।

৬৬ বছর বয়সে ১২৯ সন্তানের পিতা, টার্গেট ১৫০

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.