Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার
ঢাকা বিভাগীয় সংবাদ

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

By Shamim RezaJune 15, 20262 Mins Read

​প্রেমের কোনো ভৌগোলিক সীমানা নেই—এ কথারই যেন বাস্তব উদাহরণ সৃষ্টি করলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের সাবেক লাউখোলা গ্রামের তরুণী সুবর্ণা ও সংযুক্ত আরব আমিরাতের নাগরিক সলেমান। দুই বছর আগে আবুধাবির একটি পার্কে পরিচয়ের মধ্য দিয়ে শুরু হওয়া বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়। আর সেই সম্পর্কের সফল পরিণতি হিসেবে সোমবার (১৫ জুন) বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তারা।

jjr

Advertisement

​পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতেই এই বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়েকে কেন্দ্র করে ইতোমধ্যে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। রোববার রাতে জমকালো আয়োজনে তাদের গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। আজ বিয়ের মূল আনুষ্ঠানিকতা উপলক্ষে কনে সুবর্ণার পরিবারের পক্ষ থেকে প্রায় দুই হাজার অতিথির আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।

​পারিবারিক সূত্রে আরও জানা যায়, প্রায় দুই বছর আগে কর্মসংস্থানের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে যান সুবর্ণা। সেখানে আবুধাবির একটি পার্কে সলেমানের সঙ্গে তার প্রথম পরিচয় হয়। শুরুতে সাধারণ বন্ধুত্ব থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা গভীর প্রণয়ে রূপ নেয়। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিজ নিজ পরিবারকে জানান। পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিক্রমেই এই বিয়ের আয়োজন করা হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বর সলেমান পূর্বে বিবাহিত এবং তিনি তিন সন্তানের জনক। এ বিষয়টি সুবর্ণা এবং তার পরিবার অবগত রয়েছেন। মূলত পারস্পরিক বোঝাপড়া ও পারিবারিক সম্মতিক্রমেই তাদের এই বিয়ে সম্পন্ন হচ্ছে।

​এই ব্যতিক্রমী বিয়েকে কেন্দ্র করে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এই আয়োজন নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করছেন।

​নিজের অনুভূতি প্রকাশ করে সুবর্ণা বলেন,​ আমরা একে অপরকে পছন্দ করি। দুজনের সম্মতি এবং উভয় পরিবারের ইতিবাচক সাড়ার ভিত্তিতেই আমরা বিয়ে করছি। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।

বর সলেমান গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি। দুবাই পুলিশে কর্মরত থাকায় পেশাগত কারণে ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থাকছেন বলে জানা গেছে।

​এই আন্তর্জাতিক বিয়ে নিয়ে স্থানীয়দের মধ্যেও চলছে নানা ইতিবাচক আলোচনা। অনেকেই এটিকে ভিন্ন দুই সংস্কৃতির মানুষের মেলবন্ধনের একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, ভালোবাসা ও পারিবারিক সম্মতির মাধ্যমে বিয়ে হচ্ছে, এটি অত্যন্ত ইতিবাচক। আমরা শুধু চাই মেয়েটি যেন প্রবাসের মাটিতে সুখে-শান্তিতে জীবন অতিবাহিত করতে পারে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

​ভিন্ন দুই দেশের এই দম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, সুন্দর বোঝাপড়ার মাধ্যমে তাদের দাম্পত্য জীবন সুখের ও সফল হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
সলেমান-সুবর্ণা
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa