Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ প্রেমের টানে হিন্দু থেকে মুসলিম হলো গোপালগঞ্জের তপন
ঢাকা বিভাগীয় সংবাদ

প্রেমের টানে হিন্দু থেকে মুসলিম হলো গোপালগঞ্জের তপন

By Shamim RezaMay 26, 20202 Mins Read

প্রেমের টানে হিন্দু থেকে মুসলিম হলো গোপালগঞ্জের তপনজুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের বামনিয়া গ্রামের সন্তোষ বিশ্বাসের ছেলে তপন বিশ্বাস। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু। নিয়মিত বিষ্ণু পূজা দিতেন সে। তিনি বিয়ে করে হিন্দু থেকে মুসলিম হয়ে গেলেন। তপন বিশ্বাস নাম বদলে এখন নাম রেখেছে শাহ আলম মীনা। এ ঘটনায় পুরো মুকসুদপুর উপজেলার মোচনায় চাঞ্চল্য ও আলোড়ন সৃষ্টি হয়েছে। জানা গেছে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের তপন বিশ্বাসের সাথে একই গ্রামের বশার মীনার মেয়ে হাজেরা আক্তারের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ প্রেমের সম্পর্কের জের ধরে গত ২০ মে বুধবার গোপালগঞ্জ জেলা বিজ্ঞ নোটারি পাবলিকের কার্যালয় থেকে এ্যাফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে ২৩ মে শনিবার এক হাফেজের মাধ্যমে কালিমা শরীফ পাঠ করে মুসলিম হন। পরবর্তীতে ২৪ মে গোপালগঞ্জ জেলা বিজ্ঞ নোটারি পাবলিক কার্যালয় থেকে শাহ আলম মীনা একই গ্রামের হাজেরা আক্তারকে কোর্ট ম্যারেজের বিয়ে করে।

একইদিন রাতে মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্যা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মসজিদের ইমামের মাধ্যমে তাকে আবার কালেমা পাঠ করান। এ সময় স্থানীয়দের সাথে তাকে মুসলিম হিসাবে পরিচয় করিয়ে দেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে হাজেরা আক্তার ও তপনের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই মধ্যে উভয়ে বিয়ের সিদ্ধান্ত নেন। তাই সে হিন্দু ধর্ম ত্যাগে করে মুসলিম ধর্ম গ্রহণ করেন।

তপন বিশ্বাস (বর্তমানে মো. শাহ আলম মীনা) জানান, ভালোবাসার জন্য সে সবকিছু ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্মের আচার আচরণ আর রীতি নিতি দেখে মুসলিম হয়েছেন বলেও জানান তিনি।

Advertisement

এ বিষয়ে মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্যা বলেন, বিষয়টি মেয়ের বাবা ও তপন (নতুন নাম শাহ আলম মীনা) আমাকে অবগত করে। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্মতিক্রমে কাজী ডেকে ইসলাম ধর্মের নিয়ম অনুসারে দ্বিতীয়বারের মত তপনকে (শাহ আলম) মেয়ের বাবাকে হাজির রেখে ও তার সম্মতিক্রমে বিবাহর কাজ সম্পন্ন করি।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa