
হাজ আলী আকবারি তার এক বন্ধুকে উদ্ধৃত করে বলেন, “আমার বন্ধু আমাকে জানিয়েছেন জেনারেল সোলাইমানিকে বলা হয়েছিল তিনি যেহেতু খুবই জনপ্রিয় সে কারণে প্রেসিডেন্ট প্রার্থী হলে ভালো হয়। এর জবাবে জেনারেল সোলাইমানি বলেছিলেন, তিনি গুলির প্রার্থী, তিনি শাহাদাতের প্রার্থী।”
ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (রহ.)’র আদর্শ অনুসরণ করে তিনি ভবিষ্যতের জন্য যোগ্য ও সাহসী তরুণ সমাজ গড়ে গেছেন বলেও জানান, হাজ আলী আকবারি। জুমার নামাজের খতিব বলেন, আমেরিকা জেনারেল সোলাইমানিকে হত্যা করে মহাভুল করেছে। শাহাদাতের পেছনে ছুটে বেড়িয়েও এখনও সেই সৌভাগ্য অর্জন করতে না পারায় সোলায়মানি আক্ষেপ করছিলেন বলে জুমার নামাজের খতিব বন্ধুকে উদ্ধৃত করে জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



