
পরিচয় নিশ্চিত হওয়া নিহত আশরাফ সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পেছিখুমরা গ্রামের আশিক মিয়ার পুত্র। এছাড়া একই নৌকায় থাকা অন্য তিনজন বাংলাদেশির মধ্যে দু’জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) আশরাফের মৃত্যুর খবর তার খালাতো ভাই দক্ষিণ আফ্রিকা থেকে জানিয়েছেন।
আশরাফের সাথে পরিবারের শেষ কথা থেকে জানা যায়, ৭৮ জনের একটি দল নৌকায় করে স্পেনের ম্যালিয়ায় উদ্দেশ্যে যাবে। আশরাফ পরিবারকে এটাও জানান যে, দালালরা বলেছে- নৌকায় বেশি দূরত্ব যেতে হবে না, নদী পার হওয়ার দূরত্ব সমান পথ পাড়ি দিতে হবে। যদিও বাস্তবে সেটা ছিল ভূমধ্যসাগরের জিব্রাল্টার চ্যানেল পাড়ি দেয়ার সমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



