Advertisement
জুমবাংলা ডেস্ক : বর্তমান সময়ের আলোচিত বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও ইসলামী গবেষক ড. মিজানুর রহমান আল আজহারীর বয়ান শুনে মুগ্ধ হলেন ফরিদপুরের মানুষ।

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিন খাঁর হাট জামে মসজিদ কমিটির উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন জননন্দিত বক্তা ড. মিজানুর রহমান আল আজহারী (পিএইচডি গবেষক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিলে ড. মিজানুর রহমান আল আজহারী দুপুর ২টা ২০ মিনিট থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত বয়ান করেন।

হজরত মুহাম্মদ (সা.) এর সাহাবি হজরত ওমর ফারুকের জীবনীসহ সমাজ পরিবর্তনে সামাজিক প্রতিরোধমূলক আলোচনা করেন আজহারী। মুগ্ধ হয়ে তার বয়ান শোনেন উপস্থিত সকল বয়সের মানুষ।

এর আগে দুপুর ২টার দিকে হেলিকপ্টারে মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছান ড. মিজানুর রহমান আল আজহারী। তার আগে থেকেই আজহারীকে এক নজর দেখতে এবং তার কথা শুনতে বিভিন্ন বয়সের মানুষ আসতে শুরু করেন। সেখানে মানুষের ঢল নামে। ড. আজহারী আসার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাহফিলস্থল।

মমিন খাঁর হাট জামে মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট সরদার আউয়াল হাসানের সভাপতিত্বে মাহফিলে বিশেষ বক্তা ছিলেন ইকামতেদ্বীন মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা আবু ইউসুফ মৃধা ও হাফেজ মাওলনা সুলাইমান ফারুকী।

কমিটির সভাপতি অ্যাডভোকেট সরদার আউয়াল হাসান বলেন, শান্তিপূর্ণভাবে আজহারীর বয়ান শেষ হয়েছে। ফরিদপুরসহ আশপাশের জেলার মানুষ বয়ান শুনতে এসেছেন।

এদিকে মাহফিল ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিপুল সংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন। আজহারীর বয়ান চলাকালীন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান, রাশেদুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.